বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন ত্রিপাঠী

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৯ মে ২০২৬

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন ত্রিপাঠী

দিব্যাঙ্কা ত্রিপাঠী। ছবি : সংগৃহীত

যমজ পুত্রসন্তানের মা হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। গত ২৬ মে তার স্বামী অভিনেতা বিবেক দাহিয়া ও দিব্যাঙ্কা সামাজিকমাধ্যমে এই সুখবর দেন। এই তারকা দম্পতি ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘আমরা সুখ চেয়েছিলাম, ঈশ্বর বললেন, ডাবল নাও!’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানায়, ২০১৬ সালে সহ-অভিনেতা বিবেক দহিয়ার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর। বিয়ের পর একাধিকবার মাতৃত্ব নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। গত সাত মাস ধরে সেভাবে কোথাও দেখা মিলছিল না দিব্যাঙ্কার, ফলে শুরু হয় গুঞ্জন। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন দম্পতি। মঙ্গলবার দিলেন সুখবর। ২৬ মে যমজ সন্তান এসেছে দিব্যাঙ্কা-বিবেকের সংসারে।

এ যেন তাদের দাম্পত্যজীবনের দীর্ঘ অপেক্ষার অবসান। দিব্যাঙ্কা মা হওয়ার পরে বিবেক দ্ভচজব, আমার করণ ও অর্জুন এসে গিয়েছে। আমাদের ছেলেরা এসে গিয়েছে। ওদের আগমনে আমাদের জীবন খুশিতে ভরে গিয়েছে। দিব্যাঙ্কা এবং আমি আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করলাম। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।

‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত এই অভিনেত্রী আগে জানিয়েছিলেন, জুন নাগাদ তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সেই সময় দিব্যাঙ্কা বলেছিলেন, বিবেক এবং আমি কেবল সন্তান চেয়েছিলাম, আমরা চেষ্টা করেছি এবং তা হয়েছে। আমরা ধন্য।

 

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2226 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.