শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন’, সানিয়ার নতুন পোস্টে ফের জল্পনা

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

‘বিয়ে কঠিন, বিচ্ছেদও কঠিন’, সানিয়ার নতুন পোস্টে ফের জল্পনা

সানিয়া মির্জা। ছবি : সংগৃহীত

বিচ্ছেদের জল্পনা আরও তীব্র হলো সানিয়া মির্জা ও শোয়েব মালিকের। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামীর সব ছবি মুছে দিয়েছিলেন ভারতীয় টেনিস তারকা। তবে একটি মাত্রই ছবি ছিল, যেখানে সানিয়া ও শোয়েবের সঙ্গে তাদের ছেলে ইজহান রয়েছে। ছবির ক্যাপশনে শোয়েবের বিশেষ নামও উল্লেখ নেই। ইজহানের জন্মদিন উপলক্ষে সেই ছবিটি পোস্ট করেছিলেন সানিয়া।

বছর খানেকের বেশি সময় ধরে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে। যেখানে বিভিন্ন কাজে, আকারে-ইঙ্গিতে একে অপরের সঙ্গে দূরত্ব তারা বুঝিয়ে দিয়েছেন। এবারের কাজ আবার তাদের প্রচারে এনে ফেলেছে। ইদানীং শোয়েবের সম্পর্কে কোথাও কোনো কথা বলেননি সানিয়া। শোয়েবও সানিয়াকে নিয়ে মুখ খোলেননি।

এবার সানিয়ার নতুন একটি পোস্ট বিচ্ছেদের জল্পনা আরো উসকে দিয়েছে। বুধবার সানিয়া যে পোস্ট করেছেন তার অর্থ, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভালো নয়। ফিট থাকাও কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। নিজের কঠিনটা বেছে নিন। যোগাযোগ রাখা কঠিন। যোগাযোগ না রাখাও কঠিন। নিজের কঠিনটাকে বেছে নিন। জীবন কখনো সহজ নয়। এটা সবসময় কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন। বেছে নিন।’

এর আগে শোয়েবের ইনস্টাগ্রাম বায়োতে কিছু দিন আগে পর্যন্তও লেখা থাকত সানিয়ার স্বামী হিসেবে। এরপর নিজেকে একজন ‘সুপারউওম্যান’-এর স্বামী হিসেবেও উল্লেখ করেছিলেন শোয়েব। সেই বাক্য সরিয়ে নিয়েছেন। এমনকি তার ইনস্টাগ্রামেও সানিয়ার ছবি খুঁজে পাওয়া যাবে না। তবে ছেলে ইজহানের সঙ্গে অনেক ছবি দেখতে পাওয়া গেছে।

সানিয়ার সঙ্গে কিছু দিন আগে সম্পর্ক নিয়ে শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল। তিনি মজা করে বলেছিলেন, ‘অনেকেই তো বলছে আমাদের সম্পর্ক নাকি ভালো নেই। আপনাদের কী মনে হয়?’

Posted ১০:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.