শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা দিলেন কোহলি

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ৩০ জুন ২০২৪

বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা দিলেন কোহলি

ছবি : সংগৃহীত

২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি। তবে এবারের বিশ্বকাপে ব্যাটে রানের দেখা পাচ্ছিলেন না ওপেনিংয়ে নামা এই ব্যাটার। অবশেষে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে হাসল কোহলির ব্যাট। হাফ সেঞ্চুরি করে ভারতকে করেছেন চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট জিতেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কোহলি।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে কোহলি বলেন, ‘এটাই আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এটাই জিততে চেয়েছি আমরা। একদিন আপনার মনে হবে রানই করতে পারছেন না, তারপরে কিছু ঘটবে। ঈশ্বর মহান। এবং যে দিন গুরুত্বপূর্ণ, আমি দলের কাজটি করেছি।’

অবসরের ব্যাপারটি ‘ওপেন সিক্রেট’ বলেও ম্যাচশেষে জানালেন কোহলি, ‘এটা (অবসর নেওয়া) ওপেন সিক্রেট ছিল। এবার পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার পালা। অসাধারণ কিছু খেলোয়াড় দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে ও ঝাণ্ডা সমুন্নত রাখবে।’

২০১০ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কোহলির। এখনো পর্যন্ত ১২৪ ম্যাচে ৪ হাজার ১৮৮ রান করেছেন তিনি। ১টি সেঞ্চুরিসহ এই সংস্করণে ৩৮টি ফিফটি আছে কোহলির। ৫৯ বলে ৭৬ রান করে শেষটা রাঙিয়ে গেলেন ‘কিং কোহলি’।

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.