শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বের দ্রুততম মানব-মানবী সেভিলে ও মেলিসা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের দ্রুততম মানব-মানবী সেভিলে ও মেলিসা

ছবি : সংগৃহীত

বিশ্বের নতুন দ্রুততম মানব ও মানবী হলেন জ্যামাইকার অবলিক সেভিলে ও যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। জাপানে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গতকাল ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে সেভিলে ও মেলিসা।

জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের সাবেক কোচ গ্লেন মিলসের সঙ্গে কাজ করা সেভিলে ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন। তিনি হারিয়েছেন স্বদেশী কিশান থম্পসন (৯.৮২ সেকেন্ড) ও গতবারের দ্রুততম মানব যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলসকে (৯.৮৯ সেকেন্ড)। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে মেলিসা জেফারসন-উডেন ১০.৬১ সেকেন্ড টাইমিং করে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি হারান জ্যামাইকার টিনা ক্লেইটন (১০.৭৬ সেকেন্ড) ও সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেডকে (১০.৮৪ সেকেন্ড)। গতবারের চ্যাম্পিয়ন আমেরিকান তারকা শা’কারি রিচার্ডসনের দুই বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন মেলিসা জেফারসন-উডেন। ফাইনালে উঠলেও পঞ্চম হয়েছেন শা’কারি রিচার্ডসন।

ছেলেদের ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছেন ফ্রান্সের জিমি গ্রেশা। এছাড়া মেয়েদের লং জাম্পে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের টারা ডেভিস-উডহল। অলিম্পিক স্বর্ণের সঙ্গে এবার ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের মুকুট যোগ করলেন তিনি।

Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.