শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ১৯৩৯ সালের সঙ্গে তুলনা করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ১৯৩৯ সালের সঙ্গে তুলনা করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী

পিট হেগসেথ। ছবি : সংগৃহীত

বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ১৯৩৯ সালের সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ওই বছরটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ফোর্বস ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধমন্ত্রীকে এ কথা বলতে শোনা যায়।

শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের এক আয়োজনে যোগদানের সময় তিনি বলেন, ‘এটি ১৯৩৯ সালের মুহূর্ত। অথবা আশা করি ১৯৮১ সালের মুহূর্ত। ক্রমবর্ধমান জরুরিতার মুহূর্ত। শত্রুরা জড়ো হয়, হুমকি বৃদ্ধি পায়। আপনি এটি অনুভব করেন, আমিও এটি অনুভব করি।’

১৯৮১ সালে সলিডারিটি ট্রেড ইউনিয়নের ধর্মঘটের কারণে পোল্যান্ডে সামরিক আইন প্রবর্তনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পেন্টাগন প্রধান আরও বলেন, ‘যদি আমরা যুদ্ধ প্রতিরোধ করতে এবং এড়াতে চাই, যা আমরা সকলেই চাই, তাহলে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।’ হেগসেথ বলেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-বিরোধীরা চুপ করে বসে নেই। তবে তিনি কাদের ‘বিরোধী’ মনে করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.