শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্ব আসরে কেন শিরোপা জেতে না বাংলাদেশ, জানালেন মাহমুদউল্লাহ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৫ জুন ২০২৪

বিশ্ব আসরে কেন শিরোপা জেতে না বাংলাদেশ, জানালেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের পথচলা ঠিক নতুন নয়। সেই ১৯৯৯ সাল থেকে ওয়ানডে এবং ২০০৭ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তবে প্রায় ২৫ বছর ধরেও ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগন্যই বলা চলে। বিশ্ব আসরে গিয়ে কেন শিরোপা জিততে পারছে না দল, তাই জানালেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ জুন (বুধবার) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ ভাবনা ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ। এসময় বিশ্বআসরে শিরোপা জিততে না পারার কারণ জানান রিয়াদ।

এই প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনও আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না। ইনশাআল্লাহ হয়তো এবার আমরা ভালো কিছু করব। ট্রফি জিনিসটা এটা আমার মনে হয় যে, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে, দুর্ভাগ্যজনক আমরা পারিনি। আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে না থেকে খুবই খারাপ লেগেছিল। মনে হয়েছিল আমি দলে থাকতে পারতাম। কিন্তু কোনো কারণে হয়নি। সেটার জন্য আমার কোনো আফসোসও নেই। সবসময় যেটা বলি নিজের পারফরম্যান্স দিয়ে দলের জন্য অবদান রাখতে চাই। সবসময় নিজের সর্বোচ্চটাই নিংড়ে দেই।

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.