শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রুকলীন বরো প্রেসিডেন্ট এরিক এ্যাডামস

বয়স্কদের সেবায় হোম কেয়ারের সিডিপ্যাপ অত্যাবশ্যক

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

বয়স্কদের সেবায় হোম কেয়ারের সিডিপ্যাপ অত্যাবশ্যক

সাউথ এশিয়ান হোম কেয়ার মালিকদের সাথে ব্রুকলীন বরো প্রেসিডেন্ট এরিক এ্যাডামস। ছবি- সাপ্তাহিক বাংলাদেশ

কমিউনিটির বয়স্ক মানুষের সেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরী। তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্থানীয় হোমকেয়ারগুলো। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের এই কর্মসূচীটি সিডিপ্যাপের মাধ্যমে বাস্তবায়ন করছে নিবন্ধিত হোমকেয়ার কোম্পানীগুলো। এতে পরিবারের বয়স্ক নারী-পুরুষ ভীষনভাবে উপকৃত হচ্ছে। সিডিপ্যাপ একটি অত্যাবশকীয় কর্মসূচী। কোন অজুহাতেই এতে বাঁধার সৃষ্টি করা যাবে না। কমিউনিটি এবং বয়স্ক মানুষের স্বার্থে এই কর্মসূচী বাস্তবায়নে হোমকেয়ার কোম্পানীগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে বলে মন্তব্য করেন ব্রুকলীন বরো প্রেসিডেন্ট এরিক এ্যাডামস। গত ৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় ডিএইচ কেয়ার ও সাউথ এশিয়ান সিডিপ্যাপ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি মেয়র প্রার্থী এরিক এ্যাডামস। জ্যামাইকার হিলসাইড এভিন্যুস্থ ডিএইচ কেয়ার কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় ডিএইচকেয়ার ও বাংলাদেশী হোমকেয়ার কোম্পানীগুলোর মধ্যে যৌথভাবে অংশ নেয়-দাদা হোম কেয়ার, বেঙ্গল হোম কেয়ার, গ্রেট ডাইরেক্ট হোম কেয়ার, বারী হোম কেয়ার, সারাহ হোমকেয়ার, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার ও গোল্ডেন এজ হোম কেয়ার।

ডিএইচ কেয়ারের অন্যতম পরিচালক শাহারিয়ারের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে এরিক এ্যাডামস সিডিপ্যাপ নিয়ে সম্প্রতি নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের গৃহীত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। উল্লেখ গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এক সিদ্ধান্তে ৬৫০টি হোম কেয়ার কোম্পানীর মধ্যে মাত্র ৬৮টি কোম্পানীকে আর্থিক লেনদেন সহ সরকারের সাথে সব যোগাযোগ করার দায়িত্ব প্রদানের প্রস্তাব করা হয়েছে।

ফলে বাকি সবগুলো হোমকেয়ারের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব চলে যাবে মাত্র ৬৮টি হোম কেয়ার কোম্পানীর হাতে। এতোদিন ধরে যারা শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে কমিউনিটির মানুষের সেবায় কাজ করেছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে গুটিকয় কোম্পানী। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এরিক এ্যাডামস। তিনি বলেন, ছোট হোক বড় হোক প্রতিটি হোম কেয়ার কোম্পানীকে তাদের নিজেদের মতো করে ব্যবসা পরিচালনার সুযোগ দিতে হবে। এখানে মনিব ও দাস প্রথা চালুর সুযোগ নেই। তিনি বলেন, স্বাস্থ্য খাতে যে অর্থ ব্যয় করা হয় তা আসে জনগণের দেয়া ট্যাক্স থেকে। এই অর্থ সাধারণ মানুষের স্বার্থেই ব্যয় করতে হবে। স্থানীয় কমিউনিটিতে হোম কেয়ার কোম্পানীগুলো তাদের সমাজ, সংস্কৃতি সবকিছু দেখে শুনেই সেবা প্রদান করছে। বয়স্কদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে এ ধরণের আইনের উদ্যোগ বন্ধ করতে হবে স্টেট হেলথ ডিপার্টমেন্টকে। এরিক এ্যাডামস বলে এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনে সবাইকে আরো সোচ্চার হতে হবে। সাউথ এশিয়ান সিডিপ্যাপের প্রশংসা করে তাদের জন্য সবধরণের সহযোগিতায় আশ্বাস দেন এ্যারিক এ্যাডামস।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের চেয়ারম্যান ও সিইও গিয়াস আহমেদ, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও শাহ নেওয়াজ, দাদা হোম কেয়ারের সাঈদ হায়াত, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল। এছাড়া উপস্থিত ছিলেন ডিএইচ কেয়ারের অন্যতম পরিচালক মনিরুল ইসলাম মঞ্জু, বেঙ্গল হোম কেয়ারের জামিল মাহমুদ। কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ারসহ অনেকে।

Posted ৭:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.