বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিলেট সীমান্ত

ভারতীয়দের গুলিতে পর পর দুই হত্যা

বাংলাদেশ অনলাইন   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

সিলেট সীমান্ত এলাকায় ভারতীয় সশস্ত্র খাসিয়াদের গুলিতে পরপর দু’টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সীমান্তে ক্ষোভ বিরাজ করছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন- দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন। দমদমিয়া বিওপি’র সুবেদার মিজানুর রহমান জানিয়েছেন- রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া।

Posted ৫:১০ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2229 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.