বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলায় বড় ধরনের সামরিক হামলা চালানোর পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তাদের আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্প বলেছেন, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সাফল্যজনকভাবে একটি বড় ধরনের হামলা চালিয়েছে আর দেশটির নেতা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে, যিনি তার স্ত্রীর সঙ্গে ছিলেন, আটক করে আকাশ পথে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।”
Posted ৪:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh