বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মঙ্গলবার প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা

বাংলাদেশ অনলাইন   |   রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

মঙ্গলবার প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের পর থেকেই বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে নানা আলোচনা হচ্ছে। এ সংবিধানের অধীনে রাষ্ট্র পরিচালনা করা কতোটুকু যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রপ্রতিনিধিরা। তারা বারবারই দাবি করছেন, বর্তমান সংবিধান বাদ দিয়ে প্রোক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক ঘোষণার। এমন পরিস্থিতিতে আগামী ৩১  ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’- ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলনের নেতারা। ওইদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের। যিনি শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ঐতিহাসিক ৯ দফার ঘোষণা দিয়েছেন। কাদের বলেন, আমরা অভ্যুত্থানের পর নানা কারণে প্রোক্লেমেশন ঘোষণার সময় সুযোগ পাইনি। এখন আমরা আগামী ৩১শে ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’ ঘোষণা করতে যাচ্ছি। বিষয়টির ইঙ্গিত দিয়ে সরকারের উপদেষ্টাসহ ছাত্রনেতারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা সেখানে লিখছেন, ‘কমরেড নাও অর নেভার’।

 

জাতীয় নাগরিক কমিটির ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন: জাতীয় নাগরিক কমিটি ৩৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করেছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। এতে বলা হয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় সদস্যদের সমন্বয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটি করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন ও মুখ্য সংগঠক সারজিস আলম কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে রয়েছেন। অন্য সদস্যরা হলেন- আলাউদ্দীন মোহাম্মদ, তাজনূভা জাবীন, ফয়সাল মাহমুদ, মুহাম্মদ হাসান আলী, মুস্তাফিজুর রহমান, মো. আব্দুল আহাদ, জাবেদ রাসিন, অলীক মৃ, মাহমুদা আলম, মো. আতাউল্লাহ, সারোয়ার তুষার, অনিক রায়, মাজহারুল ইসলাম, মাহবুব আলম, নাহিদা সারোয়ার চৌধুরী, এসএম শাহরিয়ার, মশিউর রহমান, মোহাম্মদ মিরাজ মিয়া, আলী আহসান জুনায়েদ, তাসনিম জারা, মনিরা শারমিন, আবদুল্লাহ আল আমিন, এসএম সাইফ মোস্তাফিজ, আতিক মুজাহিদ, মো. নিজাম উদ্দিন, আরিফুল ইসলাম, রাফে সালমান রিফাত, মুশফিক-উস-সালেহীন, আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ, সালেহ উদ্দিন, আশরাফ উদ্দিন ও আকরাম হুসাইন। বর্তমানে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সংখ্যা হচ্ছে ১৪৭ জন। এরমধ্যে আটজন করে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব, পাঁচজন সহ-মুখপাত্র, চারজন যুগ্ম মুখ্য সংগঠক এবং ১৪ জন সংগঠক। এই ৩৯ জন বাদে অন্যরা (১০৮ জন) জাতীয় নাগরিক কমিটিতে সদস্য হিসেবে আছেন। এবার এই দুই অংশ থেকে ৩৬ জনকে নিয়ে নির্বাহী কমিটি করা হলো।

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2222 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.