বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
হেলথ ইন্সুরেন্স কোম্পানী ভিএনএস মানবদেহে সীসার ক্ষতিকর প্রভাব বিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছিলো রোববার। গত ৯ নভেম্বর দুপুরে জ্যামাইকার মেরি লুইস একাডেমী মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট-৬ থেকে নির্বাচিত কংগেসওম্যান গ্রেস মেং। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট ও সিটি কাউন্সিলের জনপ্রতিনিধিবৃন্দ ও স্থানীয় বাংলাদেশী আমেরিকান কয়েকজন চিকিৎসক, সিটি হেলথ কর্মকর্তা ও সমাজকর্মীবৃন্দ। বিশেষ অতিথি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার-এলিসিয়া হ্যান্ডম্যান, ফ্লাশিং থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ম্যানি কফম্যান।
আইপি লীডার ও বাংলাদেশী বিএমএ নিউইয়র্কের প্রেসিডেন্ট ডাঃ আতাউল ওসমানী, সাউথ এশিয়ান আইপি’র ভাইস প্রেসিডেন্ট ডাঃ শেখ হাসান, ডাঃ ফাতিমা আহমেদ ও ডাঃ শেখ আহমেদ। নিউইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তা জুয়েল ঘোষ। ভিএনএস’র কর্মকর্তাদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেলস ডাইরেক্টর আলেক্স ডিয়াজ।
ভিএনএস কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদের উপস্থাপনায় বক্তাগণ সীসার ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, মানবদেহে সীসার ক্ষতিকর দিক সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরী। নিউইয়র্ক সিটিতে বিগত ষাটের দশক থেকে সীসার বিষাক্ত ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা সৃষ্টি করে আসছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে পুরনো বসত বাড়িতে সীসার কারণে অনেকেই নানাবিধ মারাত্নক অসুস্থতায় ভুগছেন। যারা এ ধরণের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন তাদেরকে অবশ্যই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য নিউইয়র্ক স্বাস্থ্য বিভাগ ও হেলথ ইন্সুরেন্স কোম্পানীগুলো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে।
সেমিনারে ভিএনএস’র বিভিন্ন স্বাস্থ্য সেবার দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা জুয়েল ঘোষ। ভিএনএস কর্মকর্তাগণ মেডিকেইড ও মেডিকেয়ার সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন। ভিএনএস’র সেমিনারে সহযোগিতা করে নিউইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি। বিশেষ করে সংগঠনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক এনায়েত মুন্সী ও সাবেক সাধারণ সম্পাদক জে. মোল্লা সানি, এবিএম ওসমান গনি, মাওলানা শহীদুল্লাহ, নওশাদ আহমেদ, জিল্লুর রহমান ও রিমি ভূঁইয়া। সেমিনারে ভিএনএস’র কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ফখরুল ইসলাম দেলোয়ার। সেমিনারে সীসার বিষক্রিয়া সম্পর্কে আলোচনায় অংশ নেন জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির জুলকার হায়দার। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন সেমিনারে।
Posted ১১:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh