শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

ছবি : সংগৃহীত

ভেনিজুয়েলার মার্কিন হামলার রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে।

সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় যায়। কিছু সময়ের মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়। ঘটনাটি ঘটে রাত দেড়টার কিছু পর। এই খবর জানিয়েছে সিএনএন।

কর্তৃপক্ষ জানায়, ভ্যান্সের ওহাইওর বাসভবনে ভাঙচুরের ঘটনায় এক ব্যক্তি হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে। মার্কিন সিক্রেট সার্ভিসের মতে, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহাইওতে ছিলেন না। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসভবনের জানালাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় প্রাপ্তবয়স্ক সেই পুরুষকে আটক করা হয়েছে ‘ব্যক্তিগত একটি বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুর করার কারণে।’

মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ‘চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে।’ একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, কেউ ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ধারণা, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকেননি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ঘটনার আগে ভ্যান্স পরিবার ইতিমধ্যে শহর ছেড়ে গিয়েছিলেন।

Posted ১০:৩৪ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.