নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন বলেন, গোটা বিশ্বে আজ যুদ্ধের দামামা বাজছে। দেশে দেশে অশান্তি বিরাজ করছে। কল্যাণের জন্য আমাদের ইসলামের ছায়া তলে আসতে হবে। আর শান্তি প্রতিষ্ঠার জন্যই মুনা কাজ করে যাচ্ছে।
গত শনিবার নিউইয়র্কের ব্রুকলিনে বাইতুল মা’মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের সামনে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা ( মুনা) সোশাল সার্ভিসের উদ্যোগে দিনব্যাপী “কমিউনিটি ফেস্ট” অনুষ্ঠানের সমাপণী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুনা সোসাল সার্ভিসের উদ্যোগে আয়োজিত ৩ পর্বের এই অনুষ্ঠানের উদ্বোধনী ও নিউইয়র্ক শিশুদের পুরস্কার বিতরণী পর্বে সভাপতিত্ব করেন মুনা সোসাল সার্ভিসের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সাফায়েত হোসাইন সাফা, পুরস্কার বিতরণ করেন মুনার ন্যশানাল এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব আরমান চৌধুরী সিপিএ, ন্যশানাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল আরিফ, সোসাল সার্ভিস এসিস্ট্যান্ট ডিরেক্টর মুশারফ মওলা সুজন, নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট ইমদাদুল্লাহ, নর্থ জোন প্রেসিডেন্ট মুমিনূল ইসলাম মজুমদারসহ মুনার নেতৃবৃন্দ ।

অনুষ্ঠানের মুল পর্বে মুনা সোসাল সার্ভিসের চেয়ারম্যান ও মুনার এসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আবদুল্লাহ আল আরিফপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, নিউইয়র্কের ৭ম দিস্ট্রিক্ট কনগ্রেশনাল প্রার্থী ক্লেয়ার বেলডেজ,কাউন্সিল মেম্বার স্যানডি নার্স,ডেমোক্রেটিক এসেম্বলি প্রার্থী ডেভিড অর্কিন,নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার এলডেন ফোস্টার, ডেপুটি ইন্সপেক্টর ডিয়ন হিন্স,মেয়র অফিসের কর্মকর্তা,মুসলিম লিয়াশন,নিউইয়র্ক পুলিশের লেফটেন্যান্ট এমডি লতিফ,মোশাররফ মওলা সুজন প্রমুখ।

ড. জাহাঙ্গীর কবির এবং ব্রুকলিন ইয়ুথের সভাপতি মুসাব্বির হুসাইনের সজ্ঞালনায় কমিউনিটি ফেস্টের আহবায়কের দায়িত্ব পালন করেন, নিউইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ,সদস্য সচিব ছিলেন বেলাল উদ্দিন।
ইমাম দেলোয়ার বলেন, প্রতিটি পাড়া মহল্লা থেকে শুরু করে গোটা বিশ্বে আজ যুদ্ধাবস্হা বিরাজ করছে। কোথাও আজ শান্তি নেই। কোনও কারণ ছাড়াই আজ মুসলমানদের উপর হামলা করা হচ্ছে। সারা বিশ্বে আজ যুদ্ধের দামামা বাজছে।
এ অবস্থা চলতে পারে না। মানুষ আজ শান্তি চায়। এজন্য সবাইকে ইসলামের ছায়া তলে আসতে হবে। এজন্য আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, ইসলামের অনুশাসন না থাকার কারণে আমাদের পরিবার গুলো ভেঙে যাচ্ছে। পারিবারিক জীবনে শান্তির জন্যই কাজ করছি। এই জন্য সবাইকে কাজ করতে হবে। মুনা একটি পরিবার উল্লেখ তিনি করে বলেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সমাজ সেবার মাধ্যমে কাজ করতে সকলকে এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, আমরা উন্নত জীবনের জন্য আমেরিকাতে এসেছি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের রবের দরকারে ফিরে যেতে হবে। আমাদের সকল কর্মের জন্য জবাবদিহি করতে হবে।
আমরা যদি দুনিয়ার মহতে আটকে যাই তাহলে দুনিয়া আখেরাত দুটিই ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে। তাদের ইসলামের ছায়া তলে আনতে হবে। তা না হলে আমাদের পরিবার গুলো ভেঙে যাবে। আর এ জন্য মুনা কাজ করছে। মুনা একটি পরিবার উল্লেখ করে তিনি বলেন,এই গোটা পরিবারকে বাঁচাতেই কাজ করছি। এজন্যই সবার সহযোগিতা লাগবে।
উল্লেখ্য নিউইয়র্কের ব্রুকলিনে গ্লেনমোর এভিনিউ, বিটুইন পাইন এবং ক্রিসেন্ট ষ্ট্রীটে্য । বিনামূল্যে বিতরণের জন্যে নানা রকমের বইয়ের স্টল বসানো হয়। কোমল পানীয়, রকমারি জুস, তরমুজ,লিচু, আইসক্রিম সহ নানা রকমের খাবার পরিবেশন ছিল অনুষ্ঠানে সকাল থেকেই । দুপুর ২ টা থেকে চলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী ইস্টাইলে মজাদার খাবার। এতে খাবার গ্রহণ করে প্রায় তিন হাজার লোক। মাঝে মাঝে বৃষ্টি থাকা সত্ত্বেও এতো লোকের আয়োজনের অনুষ্ঠানটি ছিল খুবই সুন্দর ও মনোমুগ্ধকর ।
Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh