শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘মেড ইন চায়না’ নির্বাচনি পণ্যে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাজার

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

‘মেড ইন চায়না’ নির্বাচনি পণ্যে ছেয়ে গেছে যুক্তরাষ্ট্রের বাজার

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক ভোটার নির্বাচনি পণ্য পরিধান করে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন প্রকাশ করছেন। বিশেষ করে ‘মেক আমেরিকা গ্রেট এগেনই’ ট্রাম্প টুপি বা ‘চাইল্ডলেস ক্যাট লেডি ফর হ্যারিস’ টি-শার্টটি বেশি দেখা যাচ্ছে। তবে এসব পণ্যগুলো সম্ভবত চীনে তৈরি হয়েছিল। ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন সার্ভিস মেড-ইন-আমেরিকা নির্বাচনী পণ্য বনাম মেড-ইন-চায়না পণ্যের মোট বিক্রয় পরিসংখ্যান খুঁজে পায়নি। কিন্তু অ্যামাজন ও ইবে-সহ ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রির জন্য চীনের তৈরি বিপুল সংখ্যক নির্বাচনী পণ্যে আমেরিকার বাজার ভরে গেছে।

শুধুমাত্র টেমুতে হাজার হাজার নির্বাচন-থিমযুক্ত আইটেম সরকারি প্রচারণার সংস্করণগুলোর দামের এক ভগ্নাংশ দামে বিক্রি হয়েছে। এগুলোর মধ্যে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ টুপির দাম ৪ ডলারেরও কম, যেখানে ট্রাম্পের প্রচারণা শিবিরের ওয়েবসাইটে ‘অল প্রোডাক্টস মেড ইন দ্য ইউএসএ’ লেখা টুপি ১০ গুণ বেশি দামে ৪০ ডলারে বিক্রি হয়।

একইভাবে টেমুর ‘কমালা হ্যারিস ২০২৪’ টুপি প্রতিটি ৩ ডলারের কম দামে বিক্রি হতে পারে। অন্যদিকে অফিশিয়াল কমালা হ্যারিস প্রচারণা স্টোর ওয়েবসাইট প্রতিটি ‘কমালা’ টুপি ৪৭ ডলারে বিক্রি করে। তবে হ্যারিস ক্যাম্পেইন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে শুধু যুক্তরাষ্ট্রে তৈরি পণ্য বিক্রির অঙ্গীকার করেছে। মন্তব্যের জন্য ভয়ের অফ আমেরিকা উভয় প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

দামের বৈপরীত্য চীনা পণ্যের ওপর নির্ভরতা হ্রাস এবং ডি মিনিমিস লুপহোল নামে পরিচিত একটি বাণিজ্য ফাঁক বন্ধ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মুখোমুখি চ্যালেঞ্জগুলো তুলে ধরে। এটির আওতায় চীনা সংস্থাগুলো আমদানি শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্রে ৮০০ ডলারের কম মূল্যের পণ্য আনতে পারে। ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিন তাদের ওয়েবসাইটে চীন থেকে আমদানি করা প্রেসিডেনশিয়াল নির্বাচনী প্রচারণা পণ্যদ্রব্যের পরিমাণ এবং চীনা বিক্রেতাদের তাদের নিয়মাবলী সম্পর্কে মন্তব্যের জন্য অ্যামাজন এবং ইবে-তে যোগাযোগ করে কিন্তু খবর প্রকাশের সময় পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টেমু যুক্তরাষ্ট্রে নির্বাচনী পণ্য বিক্রয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে কোম্পানির মুখপাত্র ভয়েস অফ আমেরিকা ম্যান্ডারিনকে একটি ইমেইলে জবাব দিয়েছেন, টেমুর বিক্রয় বৃদ্ধি ডি মিনিমিস নীতির ওপর নির্ভরশীল নয়। আমাদের দ্রুত সম্প্রসারণ এবং বাজারের গ্রহণযোগ্যতার পেছনে প্রাথমিক কারণ হলো সরবরাহ-চেইন দক্ষতা এবং অপারেশনাল দক্ষতা যা আমরা বছরের পর বছর ধরে তৈরি করেছি।

Posted ১:৫৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.