শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেরী জোবাইদাকে বিজয়ী করতে কমিউনিটি নেতৃবৃন্দ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

মেরী জোবাইদাকে বিজয়ী করতে কমিউনিটি নেতৃবৃন্দ

মেরি জুবাইদা। ছবি : সংগৃহীত

নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৬-এর এসেম্বলী মেম্বার পদপ্রার্থী মেরী জোবাইদাকে সমর্থন জানিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির শতাধিক নেতৃবৃন্দ। এক লিখিত বিবৃতিতে তারা এই সমর্থনের কথা জানান।

বিবৃতিতে কমিউনিটি নেতৃবৃন্দ বলেন- নিউইয়র্ক সিটির এই গুরুত্বপূর্ণ আসনে যে নেতৃত্ব প্রয়োজন, মেরী জোবাইদা তার মূর্ত প্রতীক। মেরীর নেতৃত্ব যা সততা, সেবা, কর্মজীবী পরিবার, ক্ষুদ্র ব্যবসা, অভিবাসী, বয়োজ্যেষ্ঠ ও তরুণদের নতুন দিনের চ্যালেঞ্জ সম্পর্কে গভীর সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। আত্মবিশ্বাসী এই নারী নেতৃত্ব দেবার আগে কমিউনিটির সাথে মতবিনিময় এবং নীতির সাথে আপোস না করেই ঐকমত্য গড়ে তুলেছেন। এর বাইরে রাজনীতির উপর কমিউনিটিকে সর্বদা প্রাধান্য দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বিবৃতিতে কমিউনিটি নেতৃবৃন্দ আরো বলেন- মেরী জোবাইদা কাজের মধ্য দিয়ে সমতা, জননিরাপত্তা, মানসম্মত শিক্ষা, সাশ্রয়ী আবাসন ও অর্থনৈতিক সুবিধার প্রতি তাঁর অঙ্গীকার পরিষ্কারভাবে প্রদর্শন করেন। ডিস্ট্রিক্ট ৩৬ কাংখিত এমন একজন প্রতিনিধি প্রত্যাশা করে যে এই এলাকার বর্ন বৈচিত্রের এক সাক্ষাত প্রতিবিম্ব। এই ডিস্ট্রিক্টের আবহমান ঐতিহ্যকে লালন করেই তিনি আলবেনীতে এর ভবিষ্যতের জন্য অব্যাহত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মেরী জোবাইদা এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির জন্য কার্যকর ও বলিষ্ট কণ্ঠস্বর এবং সকল নিউইয়র্কবাসীর জন্য একজন নীতিবান প্রবক্তা হওয়ার প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি, যোগ্যতা সম্পন্ন প্রার্থী।

বিবৃতিতে আরো বলা হয়: আমরা আস্থা রাখি যে মেরী জোবাইদা সম্মান ও কর্মক্ষমতার সাথে দায়িত্ব পালন করবেন। এজন্য নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীতে তার প্রার্থিতার সমর্থনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার সমর্থনে এগিয়ে এসেছি।

এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি সহ নিউ ইয়র্কের সকল বাসিন্দার প্রতি আমাদের আকুল আবেদন, নিউ ইয়র্ক সিটির এই আসনে মেয়র নির্বাচিত জোহরান মামদানীর যোগ্য উত্তরসুরী হিসেবে আমরা একজন সাউথ এশিয়ানকে তার স্থলাভিসিক্ত দেখতে চাই। দলমত, ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে মেরী জোবাইদাকে এই আসনে বিজয়ী করার জন্য বাংলাদেশী-আমেরিকানসহ এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটির সকল নাগরিকের প্রতি তারা উদাত্ত আহ্বান জানান। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন:

আবদুল আজিজ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, হিসলাইড ইসলামিক সেন্টার; আফতাব মান্নান, সাবেক সেক্রেটারি, জেএমসি; ডা. মাহমুদুর রহমান তুহিন, সাবেক সভাপতি, জেএমসি; ডা. ওয়াহেদুর রহমান, ডেন্টিস্ট; মোরশেদ আলম, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব; আরমান চৌধুরী, সভাপতি, মুনা; এটর্নী মঈন চৌধুরী, ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ কুইন্স কাউন্টি; জয়নাল আবেদীন, সভাপতি, বাগ; শাহ নেওয়াজ, সভাপতি ও সিইও, গোল্ডেন এজ হোম কেয়ার, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান বাংলাদেশ সোসাইটি; আতাউর রহমান সেলিম, সভাপতি বাংলাদেশ সোসাইটি; মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি; ফখরুল ইসলাম দেলোয়ার, সেক্রেটারি, জেএমসি; নার্গিস আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি; ফখরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি; আবদুর রহিম হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ সোসাইটি; রানা ফেরদৌস চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি: শাহাব উদ্দিন আহমেদ, সভাপতি, আল-আমিন জামে মসজিদ, এস্টোরিয়া; আজিমু রহমান বুরহান, সাবেক সভাপতি, বিয়ানীবাজার সমিতি; আমিন মেহেদী, সেক্রেটারী, বাংলাদেশি-আমেরিকান সোসাইটি; জুহাইব চৌধুরী, সভাপতি, ডেমোক্রেটিক ক্লাব অব এলব্যারিও; বদরুন নাহার খান মিতা, সাবেক সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন; আবদুল হাশিম হাসনু, সাবেক সভাপতি, বাংলাদেশ-আমেরিকান কালচারাল এসোসিয়েশন; আহবাব হোসেন চৌধুরী, সাবেক সভাপতি, আমেরিকান কালচারাল এসোসিয়েশন; আবদুস শহীদ, সভাপতি, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন; জাহিদ মিন্টু, সভাপতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ; নজমুল হাসান মানিক, সাবেক সভাপতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি; মফিজুর রহমান, সাবেক সভাপতি, নোয়াখালী সোসাইটি; ইমাম শামসী আলী, খতিব, জেএমসি; মি. আগো, সভাপতি, বসনিয়া মসজিদ: ইমাম কামাল, খতিব, বসনিয়া ইসলামিক সেন্টার এস্টোরিয়া; সোহেল আহমেদ, সভাপতি, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি; মো. জাবেদ উদ্দিন, সাধারণ সম্পাদক, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি; সৈয়দ আল আমিন রাসেল, সাবেক সাধারণ সম্পাদক, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি; শফি উদ্দিন কামাল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট; মোহাম্মদ আলমগীর হোসেইন, সাধারণ সম্পাদক সন্দ্বীপ সোসাইটি; আলহাজ সুলেমান ভূঁইয়া; সালেহ উদ্দিন সাল, আবদুল ওয়াহিদ চৌধুরী জাকি, প্রেসিডেন্ট, স্টারলিং বাংলাবাজার; দেওয়ান শাহেদ চৌধুরী; এম. এ. কাইয়ুম, সাবেক সদস্য, এশিয়ান আমেরিকান অ্যাডভাইজরি কাউন্সিল; শাহেদ দেলোয়ার চৌধুরী, সাবেক সভাপতি, কুলাউড়া-বাংলাদেশী এসোসিয়েশন; জামাল উদ্দিন লিটন; মোহাম্মদ আকামল হোসেন খান, সভাপতি, শাহ জালাল ইসলামিক সেন্টার, এস্টোরিয়া; শমসের আলী, সভাপতি, অ্যাপল ইনস্যুরেন্স ইনক; মাসুদুল হক সানু, সাবেক সভাপতি, বিয়ানীবাজার সমিতি; আবু তালেব চৌধুরী চান্দু; সাঈদ ফয়সাল, আবদুর রহমান; সবিতা দাস, সাংস্কৃতিক সংগঠক; রশিদুল মান্নান চৌধুরী হেশাম; এসএমএ রহমান সালিম; বিলাল চৌধুরী; এবিএম উসমান গনি, প্রধান উপদেষ্টা, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি; জে. মোল্লা সানি, চিফ কো-অর্ডিনেটর, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি; শেখ সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব; সৈয়দ ইলিয়াস খসরু, সভাপতি, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন; মইনুজ্জামান চৌধুরী, কোষাধ্যক্ষ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা; মইনুর রহমান সুয়েব, সাধারণ সম্পাদক, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন; বদরুল ইসলাম মিন্টু; জগলুল চৌধুরী; রহিমা বেগম; মোশাহিদ জে. রাশেদ, সাবেক সভাপতি, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন; কবির চৌধুরী, সভাপতি, মসজিদ আল আমান, ওজোন পার্ক; নাসিমা আক্তার; ডা. বর্ণালী হাসান এমডি; নবেন্দু দত্ত, সাবেক সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ; শিতাশু গুহ, মানবাধিকার কর্মী; টমাস দুলু রায়, সভাপতি, ইউনাইটেড বেঙ্গলি লুথেরান চার্চ; তপন মোদক; শফি আহমেদ চৌধুরী; রেক্সোনা মজুমদার; ডা. নাহিদ খান, এমডি; শেখ আল মামুন, সিইও, মামুন টিউটোরিয়াল;

সেলিনা উদ্দিন, কো-অর্ডিনেটর, ধরা ইউএসএ; খলিলুর রহমান, সিইও, খলিল বিরিয়ানি; মাওলানা রশিদ আহমদ, শিক্ষাবিদ, সম্পাদক, ইয়র্ক বাংলা; আনোয়ার খান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাধারণ সম্পাদক শাহজালাল একাডেমী, ওজোন পার্ক; আলিম উদ্দিন, প্রেসিডেন্ট গ্লোবাল ট্রাভেলস; কায়েস আহমেদ, ভাইস প্রেসিডেন্ট, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি; হেলাল উদ্দিন, সাবেক সভাপতি, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি। সভাপতি, বাইতুল জান্নাহ মসজিদ ও কমিউনিটি সেন্টার, ব্রুকলীন; ফিরোজ আহমেদ, সভাপতি, সন্দ্বীপ সোসাইটি; শাহাদাত হোসেন, সাবেক সভাপতি, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি; এমলাক হোসেন ফয়সাল, সাবেক সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন; মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি, ইসলামিক কাউন্সিল অব আমেরিকা (মদিনা মসজিদ); ইকবাল আহমেদ মাহবুব, প্রতিষ্ঠাতা সভাপতি, ম্যানহাটন ডাউনটাউন বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন ও সাবেক সভাপতি আসসাফা ইসলামিক সেন্টার; ড. শওকত আলী, সভাপতি, বাংলাদেশ জার্নালিস্টস এন্ড রাইটার্স এসোসিয়েশন; আবদুল মুসাব্বির; শাহীন আজমল; মিসবাহ আহমেদ; সৈয়দ জায়েদি, সভাপতি, ফ্লাশিং ইসলামিক সেন্টার; আরশাদ হোসেন; ডা. সালমা; শামসুদ্দীন আজাদ, লেখক; কাজী কয়েস আহমদ; বেদারুল ইসলাম বাবলা, সাবেক সভাপতি লীগ আব আমেরিকা, চেয়ারম্যান ফোবানা; আব্দুল চৌধুরী শাহীন; সাইদা হাই, সভাপতি লীগ অব আমেরিকা; শেলী জামান, লেখিকা; রওশন হক, লেখিকা, সাংবাদিক; সাহাব আহমেদ, সভাপতি, এলআইসি কেমিস্ট, সাবেক সভাপতি, বাংলাদেশী আমেরিকান ফার্মাসিস্ট এসোসিয়েশন; মোহাম্মদ তাহের, ভাইস প্রেসিডেন্ট, ফার্মাসিউটিক্যাল সোসাইটি; আব্দুস সাত্তার, কমিউনিটি বোর্ড মেম্বার, ব্রুকলীন; মোশাররফ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জ সমিতি; জামিল আনসারী, সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ সোসাইটি; এটিএম তালহা, সাবেক সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার সমিতি; আলহাজ্ব বদরুল হক, সাবেক সভাপতি আল আমান মসজিদ; মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক নির্বাচন কমিশনার, বৃহত্তর নোয়াখালী সোসাইটি; মিয়া মোহাম্মদ আবজাল, সিইও, স্যান্ড একাউন্টিং এন্ড মাল্টি সার্ভিস; কামরুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, ওজনপার্ক; জিল্লুর রহমান জিল্লু, রাজনীতিক; গিয়াস আহমেদ, ব্যবসায়ী-রাজনীতিক; জনি গোমেজ।

Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.