শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেলানিয়া ট্রাম্প গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

মেলানিয়া ট্রাম্প গর্ভপাতের অধিকারকে সমর্থন করেন

ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প আসন্ন নিজের স্মৃতিকথায় গর্ভপাতের অধিকারের পক্ষে জোরাল সমর্থন জানিয়েছেন। গত বুধবার প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের স্মৃতিকথা ‘মেলানিয়া’ আগামী মঙ্গলবার প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

তবে গার্ডিয়ান দাবি করেছে, প্রকাশের আগেই তারা মেলানিয়ার স্মৃতিকথার একটি কপি দেখার সুযোগ পেয়েছে।
সেখানে মেলানিয়া লিখেছেন, ‘নারীরা সন্তান নেবেন কিনা, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের থাকতে হবে। নিজেদের বিশ্বাসের ওপর ভিত্তি করে, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপমুক্ত থেকে তাদের এ সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করা অপরিহার্য।’

গার্ডিয়ান লিখেছে, গর্ভপাত নিয়ে তার (মেলানিয়ার) মন্তব্য ট্রাম্পের অবস্থান থেকে ভিন্ন। গর্ভপাতের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে কিনা, সেই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোকে স্বাধীনভাবে নিতে দেওয়া উচিত বলে মনে করেন ট্রাম্প।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে গর্ভপাতের অধিকার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। নির্বাচনি সমাবেশগুলোয় ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস গর্ভপাতের অধিকার নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলছেন। তারা এ বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন।

জনমত জরিপে দেখা যাচ্ছে, গর্ভপাত ইস্যুতে ভোটারদের কাছে ট্রাম্পের চেয়ে কমলা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়া আরও লিখেছেন- ‘নিজের শরীর নিয়ে একজন নারী কী করবেন, তা নির্ধারণ করার ক্ষমতা নারী নিজে ছাড়া অন্য কারও কেন থাকবে? একজন নারীর ব্যক্তিগত স্বাধীনতা তার মৌলিক অধিকার। এই অধিকার তার নিজের জীবনের জন্য এবং যদি তিনি স্বেচ্ছায় চান, তবে গর্ভপাতের বিষয়ে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে।’

মেলানিয়া ট্রাম্প খুব কমই প্রকাশ্যে তার ব্যক্তিগত রাজনৈতিক মতামত ব্যাক্ত করেছেন।তিনি তার স্মৃতি কথায় লেখেন, ‘একজন নারী তার অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটার ওপর বিধিনিষেধ আরোপ আর নিজের শরীরের ওপর তার নিয়ন্ত্রণ অস্বীকার করা একই কথা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বাকি জীবন আমি এই বিশ্বাস সঙ্গে নিয়েই চলেছি।’

ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে তিনি ফেডারেল গর্ভপাত নিষেধাজ্ঞার বিরুদ্ধে ভেটো দিবেন।প্রথমবার তিনি এই বিষয়ে উত্তর দিতে অস্বীকার করার পরে স্পষ্টভাবে বলেছেন।এদিকে গর্ভপাতের অধিকারের প্রবক্তারা সন্দিহান,তবে বলেছেন, প্রজনন অধিকার সীমাবদ্ধ না করার জন্য ট্রাম্পকে বিশ্বাস করা যায় না।
ট্রাম্পের নির্বাচন প্রচারাভিযানে মেলানিয়া ট্রাম্পকে বই ও ভিডিও সম্পর্কে বৃহস্পতিবার প্রশ্ন করা হলে তিনি তাতে সারা দেননি।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট থেকে এক রায়ে দেশজুড়ে নারীদের গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প প্রায়ই তার নির্বাচনি প্রচারণার সময় বড়াই করে বলে থাকেন, সুপ্রিম কোর্টে তার বেছে নেওয়া তিনজন বিচারপতির গর্ভপাত নিয়ে এ সিদ্ধান্তে পৌঁছানোর পথ সুপ্রশস্ত করেছেন। যুক্তরাষ্ট্রে অন্তত ২০টি অঙ্গরাজ্যে গর্ভপাত হয় নিষিদ্ধ বা নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর মধ্যে জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পর প্রায় সব ক্ষেত্রে গর্ভপাত নিষিদ্ধ।

 

 

 

Posted ৫:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.