বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
ইন্টার মায়ামির জার্সিতে মেসি। ছবি : সংগৃহীত
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা মঙ্গলবার (২৪ জুন) পা রাখলেন ৩৮ বছরে। জন্মদিনে জয় দিয়ে দিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন হয়তো। যদিও জয় না পেলেও দিনটি শেষ হয়েছে সাফল্য দিয়েই—ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেসির দল ইন্টার মায়ামি।
হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি। দুই গোলে এগিয়ে থেকেও শেষদিকে সমতা মেনে নিতে হলেও ড্রয়ের ফলেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মায়ামি। রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে তারা। অপরদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে পালমেইরাস।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়ায় দুই দলের আক্রমণভাগ। তবে প্রথম সফলতা পায় মায়ামি। ম্যাচের ১৬তম মিনিটে পালমেইরাসের কর্নার থেকে প্রতিপক্ষের পায়ে বল গিয়ে পড়ে। দ্রুত পাল্টা আক্রমণে এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে জাল খুঁজে নেন তাদেও অ্যালেন্ডে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেসির দল।
Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh