শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় পেল জার্মানি

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় পেল জার্মানি

জার্মানি ও যুক্তরাষ্ট্রের খেলার একটি মুহূর্ত। ছবি : গেটি ইমেজ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি। দলের হয়ে একটি করে গোল করেছেন ইলকাই গুনদোয়ান, নিকোলাস ফুলক্রুগ ও জামাল মুসিয়ালা। যুক্তরাষ্ট্র হয়ে একমাত্র গোলটি করেছেন ক্রিস্টিয়ান পুলিসিক। ১৪ অক্টোবর (শনিবার) রাতে প্রাট অ্যান্ড হুইটনি স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয় দু’দল। ম্যাচের শুরুতে বলের নিয়ন্ত্রণে পিছিয়ে থাকলেও পোস্টে প্রথম আক্রমণ করে যুক্তরাষ্ট্র। একটু পর আক্রমণ শাণায় জার্মানি। এরপর ২৭তম মিনিটে লিড পেয়ে যায় যুক্তরাষ্ট্র। বোলাগানের পাস ধরে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁকানো শটে ক্রিস্টিয়ান পুলিসিক জাল খুঁজে নেন।

সমতায় ফিরতে এরপর সময় নেয়নি জার্মানি। ৩৯তম মিনিটে সানেকে আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন টার্নার। নিজে শট না নিয়ে সানে বল বাড়ান গুনদোয়ানকে, কোনাকুনি শটে বার্সেলোনার এই মিডফিল্ডার লক্ষ্যভেদ করেন। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে জার্মানির সামনে টিকতেই পারেনি যুক্তরাষ্ট্র। তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় জার্মানি। ৫৮তম মিনিটে সতীর্থের থ্রু বল ধরে দলকে এগিয়ে নেন ফুলক্রুর্গ। ৬১তম মিনিটে বাঁ-পায়ের শটে ব্যবধান আরও বাড়ান মুসিয়ালা। এরপর আর কোনো দলই জালের দেখা পায়নি।

Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.