বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
ছবির ডানে বিচারক কেভিন মুলিনস এবং বামপাশে কান্ট্রি শেরিফ শাওন স্টিনেস, ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারককে গুলি করে হত্যার ঘটনায় এক শেরিফকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ওই বিচারকের নাম কেভিন মুলিনস। ২০ সেপ্টেম্বর (শুক্রবার) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। পুলিশ জানায়, গ্রেপ্তার ওই শেরিফের নাম শাওন স্টিনেস (৪৩)। বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। বিচারককে একাধিক রাউন্ড গুলি করা হয়েছে। তবে এর পেছনে কী কারণ রয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্সে এক পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।
কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়।
Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh