শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়লেন ব্ল্যাকপিঙ্কের জেনি

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ৩০ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে রেকর্ড গড়লেন ব্ল্যাকপিঙ্কের জেনি

ছবি : সংগৃহীত

কে-পপ ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের জেনি সোলো গান ‘মন্ত্র’ ও ‘লাইক জেনি’ এর জন্য রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকা (আরআইএএ) থেকে দুটি গোল্ড সার্টিফিকেশন পেয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জেনির এজেন্সি অড অ্যাটেলিয়ার এ তথ্য জানায়।

এর আগে, দ্য উইকেন্ড ও লিলি রোজ ডেপের সঙ্গে করা যৌথ গান ‘অন অব দ্য গার্লস’ প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছিল। এই দুই নতুন সার্টিফিকেশন যোগ হওয়ার পর, জেনি এককভাবে সর্বাধিক আরআইএএ সার্টিফিকেশন পাওয়া কে-পপ তারকার হওয়ার ইতিহাস গড়েছেন।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, মন্ত্র তার প্রথম সোলো ফুল অ্যালবাম রুবির প্রিরিলিজ, যা মার্চে মুক্তি পেয়েছিল।

এদিকে, ব্ল্যাকপিঙ্ক তাদের ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুরে ইউরোপ ও এশিয়া পর্যায়ে আছে। আশা করা হচ্ছে, নভেম্বরে তাদের নতুন অ্যালবাম প্রকাশিত হবে। তিন বছরের বেশি সময় পর তাদের নতুন অ্যালবাম আসছে।

Posted ৭:২৮ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.