শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

আনোয়ার হোসেন খোকনকে সম্মাননা তুলে দিচ্ছেন বিএনপির নেতৃবৃন্দ।

গত ১৬ বছর লাগাতার আন্দোলন-সংগ্রামে সোচ্চার থাকার পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরকালে বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার পরিপূরক বক্তব্যের সমন্বয়ে জেএফকে এয়ারপোর্টে এবং জাতিসংঘের সামনে স্বাগত সমাবেশ করার জন্য আমেরিকায় বিএনপির নেতাকর্মীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে নিউইয়র্ক স্টেট বিএনপি, নিউইয়র্ক মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে লন্ডন থেকে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে তারেক রহমান বলেন, ‘জাতিসংঘ সদর দফতরের সামনেসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আপনারা আন্দোলন-সংগ্রাম করেছেন। আজকের এ অনুষ্ঠানে যারা উপস্থিত নেই, তাদের সুমবেত সবার মাধ্যমে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। বিগত কয়েকদিনেও আপনারা দেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সে কথাগুলো আপনারা তুলে ধরেছেন জাতিসংঘসহ বিভিন্ন জায়গায়, সেজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

সবাইকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, আমেরিকাতে আমাদের বহু নেতাকর্মী ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিগত বছরগুলোতে আপনারা স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করেছেন দেশের অবস্থা তুলে ধরার জন্য, চেষ্টা করেছেন আমাদেও দলকে সুসংহত করার জন্য।’তারেক রহমান-বাংলাদেশের প্রাণ’, ‘তারেক রহমান এগিয়ে চলো-আমরা আছি তোমার সঙ্গে’ স্লোগানে মুখরিত অবস্থায় তারেক রহমান আরো বলেন, টেলিফোনে তো খুব বেশি বলার অবকাশ নেই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ আমাদের সুযোগ দেন, আমাদের প্রিয় দলকে যেন সুযোগ দেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারি। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের বিদায়-অভ্যর্থনা উপলক্ষে।

লন্ডন থেকে তিনি নিউইয়র্কে এসেছিলেন ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সফরকালে ড. মুহাম্মদ ইউনূসের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচির সমন্বয় সাধনের জন্য। তারেক রহমানের টেলিকনফারেন্সেরও সমন্বয় করেছেন আনোয়ার হোসেন খোকন। এ সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, তারেক রহমানের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদ খান সাহেল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন যৌথভাবে নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও নিউইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন (ভিপি জসিম), সিনিয়র যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইসউদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল আহমেদ জনি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল, সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা এবাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম বাতিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, রুহুল আমিন নাসির, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, হুমায়ুন কবির, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জাফর তালুকদার, লিয়াকত হোসন প্রমুখ। একই দিন অপরাহ্নে লন্ডনের উদ্দেশ্যে জেএফকে ত্যাগের সময় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিদায় সম্ভাষণ জানান আনোয়ার হোসেন খোকনকে। এর আগে স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাটের নেতৃত্বে বিশেষ রম্যান দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে উইয়র্ক সমর্থনের পাশাপাশি তারা দ্রুত সংস্কার করে নির্বাচনের আহ্বান জানান।

Posted ১:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.