শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

যেমন হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ নভেম্বর ২০২২

যেমন হলো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ মঞ্চস্থ করার ইতিহাসে পা রেখেছে কাতার। কাতারের খোর শহরের আল বায়াত স্টেডিয়ামে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। মাঠে মূল লড়াই শুরুর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে সবাইকে চমকে দিয়েছে স্বাগতিক দেশ কাতার।

২০ নভেম্বর (রবিবার) বাংলাদেশ সময় রাত ৮টার পর ৬০ হাজার দর্শকের সামনে শুরু হয়েছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। অল্প সময়ের অনুষ্ঠানে ড্রামের আওয়াজ, গান আর নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে রেখেছেন শিল্পীরা।

অংশগ্রহণকারী ৩২টি দেশের পতাকা ও জার্সি পরে সবাইকে মুগ্ধ করেন পারফর্মাররা। ২০১০ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ ও ২০১৪ বিশ্বকাপে পিটবুল, জেনিফার লোপেজের গাওয়া ‘ওলে ওলা’ গানেও পারফর্ম করা হয় মরুর বুকে। গানের পাশাপাশি তুলে ধরা হয় কাতারের ঐতিহ্য-সংস্কৃতি।

শুরুর গান শেষ হতেই মঞ্চে পা রাখেন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। তিনিও কিছুক্ষণ মাতান ভক্তদের। এরপর আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। কাতার বিশ্বকাপের অফিসিয়াল গান ‘ড্রিমারস’ গান তিনি। তাঁর সুরের ছন্দে তাল মেলায় কাতার বিশ্বকাপের মাসকট লা’ইব। তাদের সঙ্গে গেয়েছেন কাতারের গায়ক ফাহাদ আল কুবাইশি।

এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের ইতি টানেন আয়োজক দেশের কর্মকর্তা। সবাইকে স্বাগত জানান কাতার বিশ্বকাপে। পর মুহূর্তেই আতশবাজির আলোর ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে আল বায়ত স্টেডিয়াম। শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠানের। পর্দা ওঠে কাতার বিশ্বকাপের ২২তম আসরের!

Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.