শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রোনালদোর প্রস্তাব প্রত্যাখ্যান

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

রোনালদোর প্রস্তাব প্রত্যাখ্যান

ক্রিস্টিয়ানো রোনালদোর লাঞ্চনার শিকার জ্যাক হার্ডিং, প্রতিবন্ধী এই কিশোর। আবেগতাড়িত হয়ে তার মুঠোফোন ভেঙে ফেলেন পর্তুগিজ সুপারস্টার। নিজের ভুল অবশ্য বুঝতে পেরেছেন সিআরসেভেন। ক্ষমা চেয়ে জ্যাককে আমন্ত্রণ জানিয়েছেন ওল্ড ট্রাফোর্ডে। তবে ‘জুতা মেরে গরু দানে’ গলছে জ্যাকের মা সারাহ কেলির মন। রোনালদোর আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন তিনি।

‘লিভারপুল একো’কে দেয়া সাক্ষাৎকারে সারাহ বলেন, ‘ইউনাইটেড বিষয়টি খুবই বাজেভাবে সামলেছে। সত্যি বলতে, এতে পুরো পরিস্থিতি আরো খারাপ হয়েছে। কেউ রাস্তায় লাঞ্চিত করার পর যদি আমাদেরকে ডিনারের আমন্ত্রণ জানান, তাহলে আমরা কোনোভাবেই তা গ্রহণ করব না- আর এই বিষয়টাকে আমরা এভাবেই দেখছি।’
সারাহ বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো বলেছে বলেই আমরা তা করবো কেনো? বিষয়টা এমন যেনো, আমরা তার একটা
অনুগ্রহের জন্য ঋণী হয়ে আছি।
কিন্তু দুঃখিত, আমরা তা নই।’

সারাহ জানান, রোনালদোর মুখোমুখিই হতে চায় না তার ছেলে জ্যাক হার্ডিং। তিনি বলেন, ‘আমরা ইউনাইটেডে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ জ্যাক সেখানে যেতে চায় না এবং রোনালদোকেও দেখতে চায় না। সে স্পষ্ট জানিয়েছে। এগুলো আমার কথা নয়, আমার ছেলের কথা।’

ঘটনা গত ৯ই এপ্রিলের। এভারটনের মাঠেছ ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের দুর্দিনে ছন্দে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদোও। ম্যাচশেষে টানেলে ফেরার সময় ভিডিও রেকর্ড করা এক কিশোরের মুঠোফোন মাটিতে আছাড় মারেন রোনালদো।

ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন রোনালদো। সেই সঙ্গে জ্যাককে ইউনাইটেডে খেলা দেখার আমন্ত্রণ জানান। রোনালদো বলেন, ‘হঠাৎ ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, ফেয়ার প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখতে আমন্ত্রণ জানাতে চাই।’
ফোন ভাঙার ঘটনায় ক্রিস্টিয়ানো রোনালদোর সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত করছে মার্সিসাইড পুলিশ।

Posted ৮:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.