শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব

ছবি : সংগৃহীত

শেয়ার বাজার কারসাজি, অবৈধ লেনদেন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ আসামিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৫ ও ২৬ নভেম্বর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, মামলার তদন্ত অগ্রগতির অংশ হিসেবে ১৫ জন আসামিকে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই তালিকার দুই নম্বর আসামি সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর সকাল ১০টায় দুদক প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, আসামি আবুল খায়ের অবৈধ উদ্দেশ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ১৭ ধারা লঙ্ঘন করে নিজের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টসমূহে অসাধু উপায়ে ‘সিরিজ ট্রানজেকশন’, প্রতারণামূলক ‘অ্যাক্টিভ ট্রেডিং’ ও ‘গ্যাম্বলিং স্পেকুলেশন’-এর মাধ্যমে বাজার কারসাজি করে শেয়ার দর কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন।

এতে বিনিয়োগকারীদের মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা ক্ষতি হয়েছে বলে অভিযোগ দুদকের। সাকিব আল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.