বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্বকাপের ৪৮ দলের বেস ক্যাম্পের তালিকা প্রকাশ ফিফার

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ মে ২০২৬

বিশ্বকাপের ৪৮ দলের বেস ক্যাম্পের তালিকা প্রকাশ ফিফার

ফিফা বিশ্বকাপ ২০২৬। ছবি : সংগৃহীত

বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোর অনুশীলন ক্যাম্পের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড কানসাস সিটিতে তাদের বিশ্বকাপ বেস ক্যাম্পে অংশ নেবে। বর্ধিত কলেবরের এবারের বিশ্বকাপে রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৯টি দল যুক্তরাষ্ট্রে তাদের বেস ক্যাম্পে অনুশীলন করবে। সাতটি দল মেক্সিকোতে ও দুটি দলের বেস ক্যাম্প হবে অপর সহ-আয়োজক দেশ কানাডায়।

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি বলেছেন, ‘যেকোনো ফিফা বিশ্বকাপের অবিচ্ছেদ্য অংশ এই টিম বেস ক্যাম্প। এগুলোই সেই জায়গা যেখানে দলগুলো ঘাঁটি গাড়ে, অনুশীলন করে, পুনরুদ্ধারের সময় কাটায় এবং টুর্নামেন্টের প্রতিদিনের ছন্দময় অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়।’

মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভিসা বিধিনিষেধ এড়াতে ইরানকে তার দেশে বেস ক্যাম্পে অংশ নিতে তিনি অনুমতি দিয়েছেন।

এ ছাড়াও মেক্সিকোতে অনুশীলন করবে কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনিশিয় ও উরুগুয়ে। কানাডায় নিজেরা ছাড়াও আরো থাকবে পানামা। বাকি সবগুলো দেশই যুক্তরাষ্ট্রে তাদের অনুশীলন ক্যাম্প করবে।

৪৮ দেশের বেস ক্যাম্পের তালিকা

আলজেরিয়া : কানসাস সিটি (কানসাস বিশ্ববিদ্যালয়)

আর্জেন্টিনা : কানসাস সিটি (স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার)

অস্ট্রেলিয়া : সান ফ্রান্সিসকো বে এরিয়া (অকল্যান্ড রুটস/সোল ফ্যাসিলিটি)

অস্ট্রিয়া : গোলেটা, সিএ (ইউএস সান্টা বারবারা)

বেলজিয়াম : রেনটন, ডব্লিউএ (সিটল সাউন্ডার্স পারফরমেন্স সেন্টার)

বসনিয়া অ্যান্ড হার্জেগোভনিয়া : স্যান্ডি, ইউটি (আরএসএল স্টেডিয়াম)

ব্রাজিল : নিউ ইয়র্ক-নিউ জার্সি (কলম্বিয়া পার্ক ট্রেনিং ফ্যাসিলিটি)

কানাডা : ভ্যাঙ্কুভার (ন্যাশনাল সকার ডেভেলপমেন্ট সেন্টার)

আইভরি কোস্ট : ফিলাডেলফিয়া (ফিলাডেলফিয়া ইউনিয়ন)

কঙ্গো ডিআর : হিউস্টোন (হিউস্টোন ট্রেনিং সেন্টার)

কলম্বিয়া : গুয়াডালাজারা, এমএক্স (একাডেমিয়া এ্যাটলাস এফসি)

কেপ ভার্দে : টাম্পা, এফএল (ওয়াটার্স স্পোর্টসপ্লেক্স)

ক্রোয়েশিয়া : আলেক্সান্দ্রিয়া (এপিসকোপাল হাই স্কুল)

কুরাসাও : বোকা রেটন, এফএল (ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি)

চেক প্রজাতন্ত্র : ডালাস (ম্যানসফিল্ড মাল্টিপারপাস স্টেডিয়াম)

ইকুয়েডর : কলম্বাস, ওএইচ (কলম্বাস ক্রু পারফরমেন্স সেন্টার)

মিশর : স্পোকেন, ডব্লিউএ (গনজাগা ইউনিভার্সিটি)

ইংল্যান্ড : কানসাস সিটি (সোপ সকার ভিলেজ

স্পেন : চাতানুগা, টিএন (বেইলর স্কুল)

ফ্রান্স : বস্টন (বেন্টলি ইউনিভার্সিটি)

জার্মানি : উইন্সটন-সালেম, এনসি (ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি)

ঘানা : বস্টন (ব্রায়ান্ট ইউনিভার্সিটি)

হাইতি : নিউ ইয়র্ক-নিউ জার্সি (স্টকহোম ইউনিভার্সিটি)

ইরান : তিজুয়ানা, এমএক্স (সেন্ট্রো জোলোকুইনটেল)

ইরাক : গ্রিনব্রিয়ার, ডব্লিউভি (গ্রিনবিয়ার স্পোর্টস পারফরমেন্স সেন্টার)

জর্ডান : পোর্টল্যান্ড (ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ড)

জাপান : ন্যাশভিলে, টিএন (ন্যাশভিলে এসসি ফ্যাসিলিটি)

দক্ষিণ কোরিয়া : গুয়াডালাজারা, এমএক্স (শিভাস ভার্দে ভ্যালি)

সৌদি আরব : অস্টিন, টিএক্স (অস্টিন এফসি স্টেডিয়াম)

মরক্কো : নিউ ইয়র্ক-নিউ জার্সি (পিনগ্রি স্কুল)

মেক্সিকো : মেক্সিকো সিটি (সেন্ট্রো ডি অল্টো রেনডিমিয়েন্টো)

নেদারল্যান্ডস : কানসাস সিটি (কেসি কারেন্ট ট্রেনিং ফ্যাসিলিটি)

নরওয়ে : গ্রিন্সবোরো, এনসি (ইউএনসি গ্রিন্সবোরো)

নিউজিল্যান্ড : সান দিয়েগো (ইউনিভার্সিটি অব সান দিয়েগো- টোরেরো স্টেডিয়াম)

পানামা : নিউ টেকুসেথ, সিএএন নোটাওয়াসাগা ট্রেনিং সাইট)

প্যারাগুয়ে : সান ফ্রান্সিকো বে এরিয়া (স্পার্টান সকার কমপ্লেক্স)

পর্তুগাল : পাম বিচ গার্ডেন্স (গার্ডেন্স নর্থ কান্ট্রি ডিস্ট্রিক্ট পার্ক)

কাতার : সান্টা বারবারা, সিএ (ওয়েস্টমন্ট কলেজ)

দক্ষিণ আফ্রিকা : পাচুয়া, এমএক্স (পাচুয়া- ইউনিভার্সিটি ডেল ফুটবল)

স্কটল্যান্ড : শার্লট, এনসি (শার্লট এফসি ফ্যাসিলিটি)

সেনেগাল : নিউ ইয়র্ক-নিউ জার্সি (রুটগার্স ইউনিভার্সিটি)

সুইজারল্যান্ড : সান দিয়েগো (এসডিজেএ)

সুইডেন : ডালাস (এফসি ডালাস স্টেডিয়াম)

তিউনিশিয়া : মন্টিয়ারি, এমএক্স (রায়াডোস ট্রেনিং সেন্টার)

তুরস্ক: মেসা, এজেড (আরিজোনা এ্যাথলেটিক গ্রাউন্ডস)

উরুগুয়ে : ক্যানকুন, এমএক্স (মায়াকোবা ট্রেনিং সেন্টার ক্যানকুন)

যুক্তরাষ্ট্র : ইরভিন (গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্স)

উজবেকিস্তান : আটলান্টা (আটালান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টার)।

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.