শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়নের ধারক : সিআইপি মাহতাবুর রহমান নাসির

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়নের ধারক : সিআইপি মাহতাবুর রহমান নাসির

মিট এন্ড গ্রিট অনুষ্ঠানে সপরিবারে সিআইপি মাহতাবুর রহমান নাসির।

প্রবাসীদের বাণিজ্যিক সংগঠন ‘এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন’ এর ‘মিট অ্যান্ড গ্রিট’ সমাবেশে প্রবাসীদের জন্য বিনিয়োগ বন্ড ক্রয়ের সর্বোচ্চ সীমা এক কোটি টাকার চাইতে বৃদ্ধি করার দাবী জানান হয়েছে।

গত ৮ আগস্ট রোববার সন্ধ্যায় লাগোর্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে এতে প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারিরা অংশ নিয়ে এ দাবী জানন। তিনি বলেন প্রবাসীরাই বাংলাদেশের উন্নয়নের ধারক। তারা অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করছেন। আর সেই অর্থে দেশে চলছে উন্নয়ন কার্যক্রম।

বিশ্বের ৩২ দেশের ১৫২ জন প্রবাসীকে এ যাবত ‘এনআরবি সিআইপি’ মর্যাদা দেওয়া হয়েছে। তাদের সমন্বয়ে গঠিত অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির সমাবেশে একক বক্তৃতা করেন। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মহামারীতেও প্রবাসীরা ২৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এর ফলে গত অর্থবছর বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলার হয়েছে। মাতৃভূমিতে নিরাপদ বিনিয়োগের অন্যতম একটি অবলম্বন হচ্ছে ইনভেস্টমেন্ট বন্ড। এ খাতে ইতোপূর্বে প্রবাসীরা দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেন। কিন্তু গত অর্থবছরে সেই বন্ডের পরিমান সীমিত করা হয়েছে।

একজন প্রবাসী সর্বোচ্চ এক কোটি টাকার বন্ড ক্রয় করতে পারবেন। এর ফলে অনেকেই হতাশ হয়েছেন।” মাহতাবুর রহমান নাসিরমাহতাবুর রহমান নাসিরদেশে নিরাপদ-বিনিয়োগের পরিমাণ বাড়ানোর পরামর্শ দিয়ে মাহতাবুর আরও বলেন, “কষ্টার্জিত অর্থ নিরাপদ-বিনিয়োগের সুযোগ সীমিত করার পদক্ষেপের সমালোচনা আমরাও করেছি। বিকল্প প্রস্তাব দিয়েছি এক কোটি থেকে ৫ কোটি একটি ধাপ, ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আরেকটি ধাপ এবং ১০ কোটি টাকা থেকে যত বেশি সম্ভবকে আরেকটি ধাপে রাখার জন্য। কিন্তু সরকারের নীতি-নির্ধারকরা তা এখনও গ্রহণ করেননি। সরকার একদিকে বলছে বিনিয়োগ করতে, অপরদিকে নিরাপদ-বিনিয়োগের পরিমাণ সীমিত করা হয়েছে- এমন বৈপরীত্ব পরিহার করতে হবে।

“রেমিট্যান্সের বিপরীতে শতকরা ৫ টাকা হারে বোনাসের দাবি রয়েছে। সে স্থলে মাত্র শতকরা দুই টাকা দেওয়া হচ্ছে। ৫ টাকা করে দেওয়া হলে বৈধপথে রেমিট্যান্সের মাত্রা রাতারাতি দ্বিগুণ হবে-তা আশা করা যায় অনায়াসে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আই-গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর আবুবকর হানিপ, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, গিয়াস আহমেদ, শাহনেওয়াজ, আহসান হাবিব, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বেবী নাজনীন ও রানু নেওয়াজ।

Posted ১০:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.