শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

স্টেট কমিটি ও ডিস্ট্রিক্ট লিডার পদে উদ্দিন পরিবার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

স্টেট কমিটি ও ডিস্ট্রিক্ট লিডার পদে উদ্দিন পরিবার

মাজেদা উদ্দিন ও জমিলা উদ্দিন

নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির অন্যতম পথিকৃত মাফ মিসবাহ উদ্দিন। অভিজ্ঞ ও দক্ষ এই রাজনীতিক ও সংগঠকের পরিবারের সদস্যরাও এগিয়ে আছেন স্থানীয় ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে। মাফ মিসবাহ উদ্দিনের স্ত্রী মাজেদা উদ্দিন এবং কন্যা জামিলা উদ্দিন গত ২৮ জুনের প্রাইমারিতে প্রার্থী হন। মাজেদা উদ্দিন প্রার্থী হন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-২৪ পার্ট-বি থেকে মহিলা ডিস্ট্রিক্ট লিডার পদে।

সর্বশেষ নির্বাচনী ফলাফলে তিনি পেয়েছেন মোট ৫৯০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি রাভনিট কাউরও পেয়েছেন তার সমান সংখ্যক ৫৯০ ভোট। ফলে এই পদে কাউকে এখনো বিজয়ী ঘোষণা করা হয়নি। যদি কোন অ্যাবসেন্ট্ িব্যালট থাকে তবে এক সপ্তাহ পরে তা যোগ করা হবে। এছাড়া পুনরায় হাতে গণনা করা হবে তাদের ভোট। তাতেও যদি ফলাফল সমান থাকে তবে এই পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত ফলাফলে বিজয়ী হবেন বলে আশাবাদী মাজেদা উদ্দিন।

অপরদিকে নিউইয়র্ক স্টেট কমিটিতে পুনরায় নির্বাচিত হন মাফ মিসবাহ উদ্দিনের মেয়ে জামিলা উদ্দিন। ডিস্ট্রিক্ট-২৪ থেকে নির্বাচিত জামিলা উদ্দিন পেয়েছেন ২ হাজার ৩৩৭ ভোট। তার ভোট প্রাপ্তির হার ৬০শতাংশ। অপরদিকে জামিলার প্রতিদ্বন্দ্বি মিজান চৌধুরী প্যানেলের প্রার্থী সামিরা ভাট পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট। জামিলা নিজেকে বাংলাদেশী আমেরিকান তরুণ প্রজন্মের প্রতিনিধি বলে মনে করেন।

Posted ৯:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.