বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৮ জুলাই ২০২৪
২৩ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন মিথিলা আক্তার। ছবি : বাফুফে
সন্তান জন্ম দিতে গিয়ে চলতি বছরের ১৪ মার্চ মারা যান সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া সুলতানা। এবার ২৩ বছর বয়সেই মারা গেলেন বাংলাদেশ বয়সভিত্তিক নারী দলের সাবেক ফুটবলার মিথিলা আক্তার। দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন মিথিলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, গতকাল রাতে অসুস্থ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলেছিলেন মিথিলা। মাঠে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি। দলের প্রয়োজনে খেলেছেন ডিফেন্ডার হিসেবেও। মিথিলার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করেছে, সমবেদনা জানিয়েছে পরিবারের প্রতি। দুই দিন আগে মারা গেছেন ক্রীড়াঙ্গনের আরেক তারা—দাবার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
Posted ১০:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৮ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh