বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ছবি : সংগৃহীত
টেস্ট ইতিহাসে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্টে বাংলাদেশকে হারাতে হলে রেকর্ড গড়তেই হতো সফরকারীদের। স্বাগতিকদের ১৭৪ রানের লক্ষ্য তাড়া করে সেই রেকর্ডই গড়ল রোডেশিয়ানরা। মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি সামলে বাংলাদেশকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল ক্রেইগ আরভিনের দল।
বাংলাদেশকে হারিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ৪ বছর পর জয়ের দেখা পেল জিম্বাবুয়ে। সবশেষ ২০২০-২১ সালে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানকে হারিয়েছিল তারা। আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল দীর্ঘ ৭ বছর পর। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে এই সিলেটেই স্বাগতিকদের হারিয়েছিল সফরকারীরা। পরের তিন দেখায় তিনটিতেই জিতেছিল বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংস শেষে ৩০০ রানের লিড নেয়ার আশায় ছিল বাংলাদেশ। তবে চতুর্থ দিনে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ২৫৫ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। তাতে প্রথম টেস্ট জিততে জিম্বাবুয়ের প্রয়োজন ১৭৪ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের দৃঢ়তায় শেষ পর্যন্ত ইতিহাস গড়ে ৩ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh