শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   বুধবার, ০৩ মার্চ ২০২১

ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার একটি এসইউভি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয় এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

স্থানীয় সময় ২ মার্চ মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে মেক্সিকো সীমান্তের প্রায় ১১ মাইল উত্তরে এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ১০০ মাইল পূর্বে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনার বিষয়ে ক্যালিফোর্নিয়ার পুলিশ বলেছে, এসইউভি গাড়িটি হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে । এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস অফিসাররা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন মারা যায় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্যালিফোর্নিয়া হাইওয়ের পেট্রোল চিফ ওমর ওয়াটসন বলেছেন, দুর্ভাগ্যজনক এসইউভি গাড়িতে অতিরিক্ত যাত্রী ছিল। সংঘর্ষের পরে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় গাড়ি থেকে বের করা হয়েছে।

বর্ডার পেট্রোলের একজন মুখপাত্র ম্যাকারিও মোরা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের অভিবাসন বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিহতরা কৃষক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতদের বয়স ২০ থেকে ৫৫ বছর। সূত্র : বিবিসি

Posted ৬:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.