শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কংগ্রেসে ৫০ লাখ ইমিগ্রান্টকে সিটিজেনশিপ দেয়ার বিল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

কংগ্রেসে ৫০ লাখ ইমিগ্রান্টকে সিটিজেনশিপ দেয়ার বিল

৫০ লাখ অত্যাবশ্যকীয় কর্মীকে আমেরিকান সিটিজেনশিপ দেয়ার পথ সৃষ্টি করার লক্ষ্যে কংগ্রেসে একটি বিল উত্থাপন করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সিনেটর আলেক্স প্যাডিলা। তিনি তার বিলে উল্লেখ করেছেন যে করোনা ভাইরাস মহামারীর সময় এইসব আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা সামনের সারির কর্মী হিসেবে আমেরিকান জনগণের সেবা ও আমেরিকান অর্থনীতির চাকা সচল রাখতে বিশেষ অবদান রেখেছে। তারা এদেশের স্থায়ী বাসিন্দার মর্যাদা লাভ এবং পর্যায়ক্রমে সিটিজেনশিপ পাওয়ার অধিকারী। বিলটির নাম “দ্য সিটিজেনশিপ ফর এশেনশিয়াল ওয়ার্কার্স অ্যাক্ট” এবং সিনেটর আলেক্স প্যাডিলার উত্থাপিত প্রথম বিল। তিনি তাঁর বিলে যেসব ইমিগ্রান্টকে নাগরিকত্ব দেয়ার পর্যায়ে আনতে জোর দিয়েছেন তাদের মধ্যে রয়েছে: স্বাস্থ্যকর্মী, কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক এবং অন্যান্য খাতে কর্মরত ইমিগ্রান্ট, যারা মহামারীর সময়ে সামনে থেকে কাজ করেছে। আলেক্স প্যাডিলার সঙ্গে বিলটি কো-স্পন্সর করেছেন ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন, টেক্সাসের হাউজ মেম্বার হোয়াকিন ক্যাষ্ট্রো ও ক্যালিফোর্নিয়ার হাউজ মেম্বার টেড ল্যু। তারা অত্যাবশ্যকীয় আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের বৈধতা দান ও নাগরিকত্ব দেয়ার সুযোগ ত্বরান্বিত করার আহবান জানিয়েছেন কংগ্রেসম্যানদের প্রতি।

বিলের বিস্তারিত বিবরণে বলা হয়েছে যে স্বাস্থ্যসেবা. খাদ্য উৎপাদন ও সরবরাহ, পরিচ্ছন্নতা, শিশু পরিচর্যা এবং অন্যান্য খাতে নিয়োজিত অনাগরিক এবং অত্যাবশ্যকীয় খাতে যেসব আনডকুমেন্টেড ইমিগ্রান্ট মহামারীর সময় সামনের সারিতে কাজ করার মধ্য দিয়ে আমেরিকান অর্থনীতিকে বেগবান রেখেছে তাদের যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা নিশ্চিত করে ধাপে ধাপে তাদেরকে নাগরিকত্ব দেয়ার পথে নেয়ার সুযোগ সৃষ্টি করা উচিত। বিলে ইমিগ্রান্টদের পারিবারিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠানোর জন্য যুক্তরাষ্ট্রে পুন:প্রবেশের জন্য তিন ও ১০ বছরের যে শর্ত রয়েছে তা বাতিলের জন্যও আহবান জানান হয়। আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা কিভাবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখছে এ সম্পর্কে সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস এর রিপোর্টে বলা হয়েছে যে আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা ফেডারেল ট্যাক্স হিসেবে বার্ষিক ৭৯.৭ বিলিয়ন ডলার এবং স্টেট ও লোকাল ট্যাক্সের আকারে আরো ৪১ বিলিয়ন ডলার পরিশোধ করে।

কিন্তু সিনেটে বিলটি বিপাবলিকানদের বাধার সম্মুখীন হতে পারে। কারণ সিনেটে ডেমোক্রেটদের নামেমাত্র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এরই মাঝে ভার্জিনিয়ার ডেমোক্রেট দলীয় সিনেটর জো ম্যৗানসিন বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছেন, ফেডারেল আনএমপ্লয়মেন্ট বেনিফিট হিসেবে সপ্তাহে ৪০০ ডলারের পরিবর্তে ৩০০ ডলার করতে হবে। প্রেসিডেন্ট বাইডেনসহ কিছু ডেমোক্রেট সিনেটর চাইছেন যে বিলটি বাইপার্টিজান ভিত্তিতে পাস হোক। তবে এ সম্ভাবনা কম। অধিকাংশ রিপাবলিকান সিনেটর বিলের বিরুদ্ধে অবস্থান নিতে যাচ্ছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। সিনেটে ডেক্রোক্রেট সিনেটর ৫০ জন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি পদাধিকার বলে সিনেটের চেয়ারম্যান, তার ভোট ডেমোক্রেটদের পক্ষে গেলে বিলটি পাস হতে পারে। কিন্তু সিনেটর ম্যানসিনের মত অন্য কোনো ডেমোক্রেট সিনেটর যদি বিলের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে বিলটি পাস হবে না। সে অবস্থায় বিলটির অধিকতর সংশোধনের জন্য আবার হাউজে ফেরত পাঠানো হবে। তবে সাধারণভাবে যুক্তরাষ্ট্রের সকল পর্যায়ের মানুষ, এমনকি ব্যবসায়ী নেতৃবৃন্দও বিলটি পাসের পক্ষে। বিলটি সিনেটের অনুমোদন লাভের পর ১৪ মার্চের আগে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে পাঠাতে হবে। রিপাবলিকানরা যদি বিলটি সমর্থন না করে তাহলে আগামী ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে তাদেরকে চরম মূল্য দিতে হবে বলে আভাস দিয়েছে এসএসএনবিসি’র জরিপ।

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.