শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আনডকুমেন্টেডরা তৃতীয় স্টিমুলাস চেক পাবেন না

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

আনডকুমেন্টেডরা তৃতীয় স্টিমুলাস চেক পাবেন না

যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ অত্যাবশ্যকীয় কর্মী, যারা করোনা মহামারীর সময়ে সকল ঝুঁকি নিয়ে সামনের সারিতে কাজ করে আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্যতম ভূমিকা রেখেছেন, শুধু আনডকুমেন্টেড ইমিগ্রান্ট হওয়ার কারণে তৃতীয় স্টিমুলাস চেক থেকে বঞ্চিত হবেন। অর্থনীতিকে সচল রাখতে ১.৯ ট্রিলিয়ন ডলারের আমেরিকান উদ্ধার পরিকল্পনা পাস হয়েছে তাতে আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের স্টিমুলাস চেক প্রদানের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। আনডকুমেন্টে ইমিগ্রান্টদের একটি উল্লেখযোগ্য অংশ ট্যাক্স রিটার্ন ফাইল করেন। কিন্তু তাদের সোস্যাল সিকিউরিটি নম্বর না থাকার কারণে তাদেরকে ফেডারেল আর্থিক সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের হিসাব অনুযায়ী ২০১৫ সালের ৪৪ লাখ আনডকুমেন্টেড ইমিগ্রান্ট ২৩.৬ বিলিয়ন ডলার ট্যাক্স পরিশোধ করেছেন।

ইউএস সেন্সাস ব্যুরোর মাইগ্রেশন পলিসি ইন্সটিটিউটের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১১ মিলিয়ন আনডকুমেন্টেড ইমিগ্রান্টের মধ্যে ৩০ লাখের অধিক আনডকুমেন্টেড ইমিগ্রান্টের আমেরিকান সিটিজেন সন্তান রয়েছে। তাদের মিশ্র পারিবারিক পরিচয়ের কারণে তারা ফেডারেল স্টিমুলাস চেক পাওয়ার যোগ্য বলে অভিম ব্যক্ত করেছেন সেন্টার ফর ল’ এন্ড সোস্যাল পলিসির ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর হান্নাহ ম্যাথ্যু। তাদেরকে এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হলে তা হবে নৈতিকভাবে ভুল সিদ্ধান্ত।

কংগ্রেস যদিও ইমিগ্রান্ট পরিবারগুলোর জন্য সুযোগ কিছুটা বৃদ্ধি করেছে, কিন্তু তাতে শুধু ২২ লাখ আনডকুমেন্টেড মিশ্র পরিবার সে সুযোগের আওতায় পড়ে, যাদের সন্তানের সোস্যাল সিকিউরিটি নম্বর আছে। কিন্তু ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের মতে ৯৩ লাখ আনডকুমেন্টেড ইমিগ্রান্ট স্টিমুলাস চেক পাবেন না।

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.