শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কোপার ফাইনালে স্বাগতিক ব্রাজিল

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

কোপার ফাইনালে স্বাগতিক ব্রাজিল

পেরুর বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। শেষ চারের লড়াইয়ে পেরুর বিপক্ষে ম্যাচটি যতটা সহজ হবে মনে হয়েছিল, ততটা সহজে জিততে পারেনি ব্রাজিল। পেরুর রক্ষণ ভাঙতে বেশ লড়াই করতে হয়েছে নেইমারদের। ভাগ্যক্রমে বিরতির আগে জালের দেখা পেয়ে যান লুকাস পাকুয়েতা। ওই গোলেই ঠিক হয়ে যায় ম্যাচের ভাগ্য। পাকুয়েতার একমাত্র গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ১-০ গোলে জয় নিয়ে মাঠে ছাড়ে তিতের দল। এবার তাদের চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ৬ জুলাই (মঙ্গলবার)বাংলাদেশ সময় ভোরে সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন লুকাস পাকুয়েতা। টানা দ্বিতীয় ম্যাচে গত আসরের চ্যাম্পিয়নদের জয়ের নায়ক এই মিডফিল্ডার। শেষ আটে তার গোলেই ব্রাজিল পেরিয়েছিল চিলি বাধা।

আক্রমণাত্মক শুরু করা স্বাগতিকরা অষ্টম মিনিটে পায় প্রথম ভালো সুযোগ। ডি-বক্সে পাকুয়েতার চমৎকার পাস ধরে রিশার্লিসন খুঁজে নেন নেইমারকে। পিএসজি ফরোয়ার্ডের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। পাঁচ মিনিট পর বুলেট গতির ফ্রি-কিকে চেষ্টা করেন কাসেমিরো। সোজা আসা বল ঠিক মতো গ্লাভসে জমাতে পারেননি গোলরক্ষক। ফিরতি বলে সুযোগ নিতে পারেননি এভেরতন।

১৯তম মিনিটে আবার দূরপাল্লার শটে চেষ্টা করেন কাসেমিরো। বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। পরমুহূর্তে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারের দারুণ ফ্লিকে বল ধরে পাকুয়েতা বাড়ান ছয় গজ বক্সের মুখে; ওখানে নেইমারের শট ঝাঁপিয়ে ঠেকানোর পর রিশার্লিসনের ফিরতি শটও রুখে দেন গোলরক্ষক। ৩৫তম মিনিটে আর ব্রাজিলকে ঠেকিয়ে রাখতে পারেনি পেরু। মাঝ মাঠ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে যান নেইমার। পায়ের কারিকুরিতে সঙ্গে লেগে থাকা তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন অরক্ষিত পাকুয়েতাকে। বাকি অনায়াসে সারেন তিনি। কোয়ার্টার-ফাইনালেও দলের একমাত্র গোলটি করেছিলেন অলিম্পিক লিওঁর এই মিডফিল্ডার।

পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে নেইমারের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি অরক্ষিত এভেরতন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে মনোযোগ দেয় পেরু। প্রতি আক্রমণের পথ বেছে নেয় ব্রাজিল। ৫০তম মিনিটে সমতা ফেরানোর ভালো একটা সুযোগ পায় পেরু। কিন্তু এদেরসন ছিলেন পোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল হয়ে। নিজেদের অর্ধ থেকে ইয়োশিমার ইয়োতুনের বাড়ানো বল ধরে ডি বক্স থেকে শট নেন জানলুকা লাপাদুলা। ঝাঁপিয়ে কোনোমতে ফেরান এদেরসন। ফিরতি বল ক্লিয়ার করেন ব্রাজিলের এক খেলোয়াড়।

৬১তম মিনিটে দূরপাল্লার শটে এদেরসনের পরীক্ষা নেন রাসিয়েল গার্সিয়া। ঝাঁপিয়ে পড়ে এবারও জাল অক্ষত রাখেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক। প্রতি আক্রমণ থেকে ভীতি ছড়াচ্ছিল ব্রাজিল। কিন্তু সেভাবে পেরু গোলরক্ষকের পরীক্ষা নিতে পারছিল না। ৮১তম মিনিটে সমতা ফেরানোর আরেকটি সুযোগ হাতছাড়া করে পেরু। ইয়োতুনের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স। কিন্তু বল ছিল না লক্ষ্যে। বেঁচে যায় ব্রাজিল। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি পেরু। জাল অক্ষত রেখে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে যায় ব্রাজিল। ফাইনালে তারা খেলবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যে বিজয়ীর সঙ্গে।

Posted ৪:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.