শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চলে গেলেন জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৫ আগস্ট ২০২১

চলে গেলেন জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার

জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার

জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন। বুন্দেসলিগায় তার ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, দেশটির ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার আর নেই। ৭৫ বছর বয়সে চলে গেলেন তিনি। ১৯৭৪ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি।

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সাবেক এই স্ট্রাইকার ২০১৫ সালে আলজেইমার (এটি মস্তিস্কের এমন এক রোগ যে কারণে কিছু মনে রাখতে না পারে না রোগী) রোগে আক্রান্ত হন। এরপর বিশেষায়িত কেয়ার হোমে বসবাস করছিলেন তিনি। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ অফিসিয়াল বার্তায় জানিয়েছে, রোববার সকালে মারা গেছেন মুলার।

১৯৪৫ সালের ৩ নভেম্বর পশ্চিম জার্মানিতে জন্ম মুলারের। দেশের হয়ে ৬২টি আন্তর্জাতিক ম্যাচ খেলে নামের পাশে যোগ করেন ৬৮ গোল। ৭৪টি ইউরোপিয়ান ম্যাচে ৬৬ গোল আর ৪২৭টি বুন্দেসলিগা ম্যাচে ৩৬৫ গোলের কীর্তি গড়েন সাবেক এই স্ট্রাইকার। ১৯৭৪ বিশ্বকাপের সর্বােচ্চ গোলদাতা ছিলেন ‘দা গ্রেটেস্ট গোলস্কোরার’ হিসেবে পরিচিত এই মহাতারকা।

১৯৭২ সালে এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্বরেকর্ড গড়েছিলেন মুলার। সেই রেকর্ডটি অক্ষত ছিল ৪০ বছর। যা ২০১২ সালে ভেঙে দেন লিওনেল মেসি। দুটি বিশ্বকাপ খেলে ১৪টি গোল করে তিনি। যে রেকর্ড গড়েন তা অক্ষত ছিল দীর্ঘ ৩২ বছর। ২০০৬ বিশ্বকাপে তাকে ছাড়িয়ে যান রোনালদো।

Posted ১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৫ আগস্ট ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.