বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৮ আগস্ট ২০২১
ছবি : সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে বাসচাপায় শহীদুল ইসলাম নিরব (৩২) নামে এক ক্রিকেটার নিহত হয়েছেন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা নবীন নামে অপর আরোহী আহত হয়েছেন। ২৭ আগস্ট (শুক্রবার) রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত নিরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের খেলোয়াড় ছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে মোটরসাইকেলে থাকা দুজনকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আহত নবীনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিরবের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্ত হবে।
এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh