শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

পর্তুগালে আশ্রয় পেলেন আফগান নারী ফুটবলাররা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০২ অক্টোবর ২০২১

পর্তুগালে আশ্রয় পেলেন আফগান নারী ফুটবলাররা

ছবি : সংগৃহীত

তালেবানরা আফগানিস্তান দখলের পর মৃত্যু ভয়ে পালিয়ে যাওয়া দেশটির নারী ফুটবলাররা আশ্রয় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।

বয়সভিত্তিক আফগান দলের ফুটবলার ও তাদের পরিবারদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে ইউরোপের ফুটবল পরাশক্তির দেশটি। ইতিমধ্যে আফগান নারী ফুটবলাররা অনুশীলনেও নেমে পড়েছেন।

গত ১৯ সেপ্টেম্বর আফগান বয়সভিত্তিক নারী দলের ফুটবলারদের কয়েকজন পরিবারসহ পর্তুগালে পৌঁছেন৷ মোট ৮০ জনকে আশ্রয় দিয়েছে দেশটি।

পর্তুগালে এসে ফের প্রথমবারের মতো অনুশীলনে নামতে পেরে উচ্ছ্বসিত আফগান ফুটবলার ওমুল বেনিন এএফপি’কে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। আবার ফুটবল খেলতে পেরে আমি খুব আনন্দিত। আফগানিস্তানে ফুটবল খেলা খুব খারাপ।’

প্রায় ৬ মাস পর অনুশীলনে ফিরে তিনি আরও বলেন, ‘পর্তুগালে এসে আমি খুব খুশি। কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ এটি।’

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ০২ অক্টোবর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.