শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নারী বিশ্বকাপ : নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বড় হার

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ২৭ মার্চ ২০২২

নারী বিশ্বকাপ : নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বড় হার

ছবি : সংগৃহীত

নারী বিশ্বকাপের শেষ ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টাইগ্রেসদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ২৭ মার্চ (রবিবার) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১০০ রানের জয় পেয়েছে ইংলিশ মেয়েরা। টুর্নামেন্ট শুরুর প্রথম তিন ম্যাচে হারলেও পরের টানা চার ম্যাচ জিতে শেষ চারের টিকিট পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমে কেবল পাকিস্তানকে হারাতে পেরেছে বাংলাদেশ। আট দলের দলের ম্যাচে সাতে থেকে আসর শেষ করল টাইগ্রেসরা। ইংল্যান্ডের চেয়ে শক্তির পার্থক্যে বেশ পিছিয়ে বাংলাদেশের মেয়েরা। তবে টসে হেরে বোলিংয়ে এসে ইংলিশদের বেশ চাপে ফেলে দিয়েছিল সালমা খাতুনরা। বাংলাদেশের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে ৯৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড।

তবে সোফিয়া ডাংকলির ৬৭ রানের সুবাদে ৬ উইকেটে ২৩৪ রানের পুঁজি পায় ইংলিশরা। ফিফটি করার পথে উইকেটরক্ষক অ্যামি জোন্সের (৩১) সঙ্গে ৭২ ও ক্যাথরিন ব্রান্টের (২৪) সঙ্গে ৪৩ রানের জুটি গড়েন তিনি। তার আগে ৪০ রান করেন ন্যাট শিভার। লক্ষ্য তাড়া করতে নেমে তেমন লড়াই দেখাতে পারেনি বাংলাদেশ। ইংলিশ স্পিনার সোফি একলেসটোন ও চার্লি ডিনের ঘূর্ণিতে ১৩৪ রানে গুটিয়ে যায় টাইগ্রেসরা। দুজনে নিয়েছেন ৩টি করে উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন লতা মণ্ডল। সমান ২৩ করেছেন দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আখতার।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ২৩৪/৬ (৫০ ওভার) : ডাংকলি ৬৭, শিভার ৪০; খাতুন ২/৪৬

বাংলাদেশ ১৩৪ (৪৮ ওভার) : লতা ৩০, শারমিন ২৩; একলেসটোন ৩/১৫, ডিন ৩/৩১

Posted ৫:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.