শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভক্তের ফোন ভেঙে ক্ষমা চাইলেন রোনালদো

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১০ এপ্রিল ২০২২

ভক্তের ফোন ভেঙে ক্ষমা চাইলেন রোনালদো

এভার্টনের কাছে হেরে মেজাজ বিগড়ে যাওয়ায় খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার সময় এক ভক্তের হাতে ধরা মোবাইলটি আছড়ে মাটিতে ফেলে দেন রোনালদো। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড দল বদলের বাজারে বাজিমাত করেছিল। ক্রিস্টিয়ানো রোনালদো, জ্যাডন সানচো, রাফায়েল ভারানদের ভিড়িয়ে শিরোপা স্বপ্ন বুনছিল রেড ডেভিলরা। তবে প্রত্যাশা অনুসারে প্রাপ্তির খাতা শূন্যের কোঠায় ইউনাইটেডের। চ্যাম্পিয়নস লীগের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়া ম্যানইউ আগামী আসরে সুযোগ পাওয়ারই সম্ভাবনা তৈরি করতে ব্যর্থ। পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা ম্যানইউ সবশেষ ম্যাচে হেরেছে এভারটনের মাঠে। দলের হারের ম্যাচে অনুজ্জ্বল ছিলেন রোনালদোও। সবমিলিয়ে সাজঘরে ফেরার পথে মেজাজ হারিয়ে বসেন পর্তুগিজ সুপারস্টার। এক ভক্তের মুঠোফোন আছাড় মারেন।
যদিও পরে দুঃখ প্রকাশ করেছেন সিআরসেভেন।

এভারটনের মাঠে ৯ এপ্রিল (শনিবার) ১-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটা সজোরে আঘাত করেন রোনালদো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এক দর্শকের ফোন আছাড় মারেন রোনালদো। মাটিতে আছড়ে পড়ে ভেঙে যায় ফোনটি। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনা করে রোনালদো লিখেছেন, ‘ যে ধরনের পরিস্থিতির মোকাবিলা আমরা করছি, এরকম কঠিন পরিস্থিতিতে আবেগ সামলানো কখনোই সহজ নয়। তবে যাই হোক, আমাদেরকে শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে। নান্দনিক এই খেলাকে ভালোবাসে যে তরুণরা, তাদের সামনে উদাহরণ তৈরি করতে হবে।’

ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ খেলার আহ্বান জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘হঠাৎ ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই। যদি সম্ভব হয়, ফেয়ার প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাতে চাই।’

Posted ৬:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১০ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.