শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিলে মোনাজাত আদায়।

ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত এই ইফতার মাহফিলে বিশেষ দোয়ায় মরহুম সাংবাদিক ফাজলে রশীদ, সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যাংকার ও ক্রিকেটার ওয়াহিদুল করীম বাবুল, বাংলাদেশ সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ সহ মহামারী কভিডে আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাদের বিদেহী আত্নার মাগফেরাত কামনা দোয় করা হয়।

প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাতিত্বে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই মাহফিল পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পদক মনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আবু তাহের। এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রশীদ আহমদ এবং হামদ-নাত পরিবেশন করেন এটর্নী মঈন চৌধুরী। উল্লেখ্য, মরহুম ওয়াহিদুল করীম বাবুল প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা নিনি ওয়াহেদ-এর স্বামী।

মাহফিলে নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা মনজুর আহমদ, উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, সাবেক সভাপতি ও সাপ্তাহিক দেশবাংলা সম্পাদক ডা. ওচৗধুরী সারোয়ারুল হাসান, সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাবেক সভাপতি ও বর্ণমালা.কম সম্পাদক মাহফুজুর রহমান, ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবী নাজনীন সহ উল্লেখযোগ্য ব্যক্তিবগের মধ্যে ছিলেন- সাপ্তাহিক ঠিকানার সম্পাদক ও সাবেক এমপি এম এ, শাহীন, সাপ্তাহিক রানার সম্পাদক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও টিভি ব্যক্তিত্ব সাঈদ তারেক, প্রথম আলো নিউইয়র্ক-এর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক মুক্তকন্ঠ সম্পাদক ফরিদ আলম, বাংলা সিডিপ্যাপ-এর কর্ণধার ও কমিউনিটি বোর্ড মেম্বার মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ, সাউথইষ্ট ইউএসএ গ্রুপ-এর কর্ণধার প্রফেসর এহতেশামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নাওয়াজ, খানস টিউটোরিয়াল-এর কর্ণধার নাঈমা খান ও সিইও ড. ইভান খান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মাকসুদুল হক চৌধুরী, জয় চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক এ এম রহমত উল্লাহ, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি মাহমুদুল হক ছানু, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ আহমেদ, মোহাম্মদ এ কাশেম, এম আকাশ রহমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশিয়াল অ্যাওয়ার্ডপ্রাপ্ত খলিল গ্রুপ-এর কর্ণধার শেফ খলিলুর রহমান, মওলানা আবুল কালাম, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস-এর সভাপতি শাহ শহীদুল হক, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, আহবাব চৌধুরী খোকন, শামীম আহমেদ, কাজী ফৌজিয়া, মুনিয়া মাহমুদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ, আলেয়া চৌধুরী, শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ। এছাড়াও প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যগণ সহ শতাধিক বাংলাদেশী এই ইফতার মাফিল ও দোয়া পার্টি অংশ নেন। নিউইয়র্ক (ইউএনএ)

Posted ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.