শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জো বাইডেনের চেয়ে আয় বেশি কমলা হ্যারিসের

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ১৬ এপ্রিল ২০২২

জো বাইডেনের চেয়ে আয় বেশি কমলা হ্যারিসের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের চেয়ে দ্বিগুণের বেশি আয় করেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার স্বামী। ১৫ এপ্রিল (শুক্রবার) গেলে বছরে এই দুই নেতার ইনকাম ট্যাক্স দাখিলের তথ্য বিবরণীর বরাত দিয়ে গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে। ২০২১ সালে কমলা হ্যারিস ও তার স্বামী সেকেন্ড জেন্টেলম্যান এমহফের আয় ছিল প্রায় ১৭ লাখ ডলার। এর আগের বছরও তাদের আয় এরকমই ছিল। অন্যদিকে, হোয়াইট হাউজ প্রকাশিত তথ্যে দেখা যায় একই সময়ে জো বাইডেন ও জিল বাইডেনের আয় ছিল ছয় লাখ ডলারের কিছু বেশি। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে তাদের আয় বেড়েছে মাত্র চার হাজার ডলার। ফলে কমলা হ্যারিসের ৫ লাখ ডলারের বিপরীতে বাইডেনের কর পরিশোধের পরিমাণ দেড় লাখ ডলার। প্রতিবেদনে দুই নেতার আয়ের উৎস ও অনুদানের বিবরণও প্রকাশ করেছে হোয়াইট হাউজ।

এরআগে, ২০২১ সালে নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল যে, ট্যাক্স ফাঁকিতে চ্যাম্পিয়ন ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য কখনোই তিনি তা জনসমক্ষে প্রকাশ করতে চান না। অথচ বাইডেন-কমলা জুটিতে এজন্য ন্যূনতম অনুরোধ বা আহ্বান জানানো হয়নি। ২০২০ সালে বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন দম্পতির নেট আয় ছিল ৬ লাখ ৭ হাজার ৩৩৬ ডলার। এজন্য তারা ফেডারেল ট্যাক্স দিয়েছেন মোট আয়ের ২৫.৯ শতাংশ হিসেবে ১ লাখ ৫৭ হাজার ডলার। কমলা হ্যারিস ও তার স্বামী অর্থাৎ সেকেন্ড জেন্টেলম্যান ডোগ অ্যামহোফ ফেডারেল ট্যাক্স দিয়েছেন তাদের মোট আয়ের ৩৬.৭ শতাংশ হারে ৬ লাখ ২১ হাজার ৮৯৩ ডলার। অর্থাৎ এ দম্পতির মোট আয় ছিল ১.৭ মিলিয়ন ডলার। আগের বছরের চেয়ে ২০২০ সালে বাইডেন দম্পতির আয় কমেছে। ২০১৯ সালে বাইডেন দম্পতির আয় ছিল ৯ লাখ ৮৫ হাজার ২৩৩ ডলার। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকা ও করোনার কারণে ব্যবসায় লাভ কম হয়েছে বলে জানান জো বাইডেন।

ট্যাক্স রিটার্নকালে বাইডেন সেবামূলক কাজে ৩০ হাজার ডলার ব্যয়ের তথ্য উল্লেখ করেন। অপরদিকে কমলা হ্যারিস সেবাখাতে ২০২০ সালে ব্যয় করেন ২৭ হাজার ডলার। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে অপসারিত হওয়ার পর ১৯৭৪ সাল থেকে প্রতিবছরই প্রত্যেক প্রেসিডেন্ট তাদের ট্যাক্স রিটার্নের তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। ব্যতিক্রম ছিলেন শুধু ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনও গত ২৩ বছর ধরেই তার ট্যাক্স রিটার্নের তথ্য জনসমক্ষে প্রকাশ করছেন।

Posted ৬:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.