নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি এমটিএ গত শুক্রবার প্রথমবারের মত মাল্টিকালচারাল মিডিয়া রাউন্ডটেবিলের আয়োজন করে। এমটিএ চেয়ারম্যান ও সিইও জ্যানো লাইবার রাউন্ড টেবিল আলোচনায় বলেন, ২ বছরের ভয়াবহ প্যানডেমিকের ভয়াবহতা কাটিয়ে উঠে আমরা ৫ মিলিয়ন যাত্রী প্রতিদিন পরিবহন করছি।
যাত্রীদেরকে সুলভ ভাড়ায় নিরাপদ ও উন্নত সেবা দেয়ার লক্ষ্যে তিনি পরিবহন ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সিনেটে মেজোরিটি লিডার চাক শুম্যার ও গভর্নর ক্যাথি হকুলকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ওয়াশিংটন ও আলবেনি থেকে বিপুল অর্থ বরাদ্দ করেছেন নিউইয়র্ক। তিনি স্পষ্টভাষায় বলেন, এ বছর বাস বা সাবওয়ে বা মেট্রোরেলে কোনো ভাড়া বাড়ানো হবে না। বরং নানারকম ডিসকাউন্ট রেট চালু করেছি আমরা।
তাছাড়াও ফেয়ার ফেয়ারস কর্মসূচীতে স্বল্প আয়ের মানুষদের জন্য অর্ধেক ভাড়ায় চলাচলের সুবিধা দিয়েছি। তিনি বলেন, হিসাব মতে নিউইয়র্ক সিটিতে প্রায় ১ মিলিয়ন স্বল্প আয়ের মানুষ অর্ধেক দামে মেট্রোকার্ড পাওয়ার যোগ্য। অথচ এই মেট্রোকার্ড নিয়েছে মাত্র আড়াই লক্ষ। তিনি স্বল্প আয়ের লোকদের এই সুযোগ গ্রহণ করার অনুরোধ জানান।
Posted ৯:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh