শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাড়ির মালিকদের জন্য প্রোপার্টি ট্যাক্স রিলিফ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

বাড়ির মালিকদের জন্য প্রোপার্টি ট্যাক্স রিলিফ

নিউইয়র্ক স্টেট এসেম্বলীতে বাজেট পাশ হয়েছে গত ৯ এপ্রিল। আর ঐদিনই পাশ হওয়া বাজেটে স্বাক্ষর করেন গভর্নর হকুল। এ বছরের ২২০ বিলিয়ন ডলারের বাজেটে রয়েছে অনেকগুলো জনকল্যাণমূলক বিষয়। এ বাজেটে আগামী ৪ বছরের জন্য চাইল্ড কেয়ার খাতে ৭ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। হোম হেলথ কেয়ার কর্মীদের বেতন ঘন্টায় ৩ ডলার বাড়ানো হয়েছে। এছাড়াও নিউইয়র্ক স্টেটের বাড়ির মালিকদের হোমওনার প্রোপার্টি ট্যাক্স রিবেট খাতে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে।

নিউইয়র্ক স্টেটের ওয়েবসাইটে বাজেট সম্পর্কে বলা হয়েছে এই বাজেটে স্টেটের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যও ২০২৩ ট্যাক্স ইয়ারে রিডিউস্ড ট্যাক্স কার্যকর করা হবে। কারণ হিসেবে বলা হয়েেেছ গত পেনডেমিকে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা পাবেন রিফান্ডেবল ট্যাক্স রিলিফ। এর বাইরে অতিরিক্ত রিলিফের জন্য ২৫০ মিলিয়ন ডলার বাড়তি বরাদ্দ করা হয়েছে। ২০২৩ সালের বাজেটে নিউইয়র্ক স্টেটের মধ্যবিত্ত শ্রেণির জন্য ট্যাক্স রিলিফের ঘোষণা দেয়া হয়েছে। গভর্নর ক্যাথি হকুল মধ্যবিত্ত শ্রেনীকে অর্থনীতির ব্যাকবোন আখ্যায়িত করে ২০২৩ অর্থ বছরে ট্যাক্স রেয়াতের কথা উল্লেখ করেছেন। এই ট্যাক্স রিলিফের আওতায় আসবে ৬১ লক্ষ ট্যাক্সদাতা। তবে এই খাতের বিস্তারিত জানা যায়নি।

হোমওনার্স ট্যাক্স রিবেট ক্রেডিট নামে খ্যাত যেসব বাড়ির মালিক বছরে ২৫০,০০০ ডলারের কম আয় করেন অর্থাৎ লো ও মিডল ইনকাম বাড়ির মালিকদের প্রোপার্টি ট্যাক্স রিলিফ ক্রেডিট দেয়া হবে। এই প্রোপার্টি ট্যাক্স রিলিফ খাতে ২.২ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছে। বলা হয়েছে নিউইয়র্ক স্টেটের ২৫ লক্ষ বাড়ির মালিক এই ট্যাক্স রিলিফের আওতায় আসবেন।

প্যানডেমিকের সময় যারা আর্থিক সংকটে বাড়ি ভাড়া দিতে পারেননি, তাদের অধিকাংশের ভাড়ার অর্থ পরিশোধ করা হলেও ফেডারেল সরকারের দেয়া ২.১ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে ইমার্জেন্সি রেন্টাল এ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে। এই অর্থে আরো ১৬০,০০০ ভাড়াটিয়াকে সহায়তা করা যাবে বলে বাজেটে উল্লেখ্য করা হয়েছে। প্যানডেমিকের সময় যারা ইউটিলিটি বিল পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার, ইন্টারনেট তাদের জন্য ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। গাড়ির জ¦ালানি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নিউইয়র্ক স্টেটে এ বছর ১ জুন থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত গ্যাস ট্যাক্স মওকুফ করা হয়েছে। এই খাতে প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.