শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিজেকে ফিট রাখতে যা যা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১০ মে ২০২২

নিজেকে ফিট রাখতে যা যা করেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পেশির সৌন্দর্যের জন্য রোজ তিন হাজারটি ‘অ্যাব’ ব্যায়াম করেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স ৩৭। এই বয়সেও বিশ্বের অন্যতম ফিট ও শক্তিশালী ফুটবলার। এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে রাজত্ব করেও আত্মতৃপ্ত নন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। বরং প্রতি দিন বল পায়ে নতুন করে যাদু সৃষ্টি করেন। নিজেকে ফিট রাখতে নিয়মিত শরীরচর্চা করেন। ফিটনেস দুনিয়ায় এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তিনি। সাধারণত ফিটনেস ট্রেনিং-এর সময় মোট ২৩ হাজার ৫৫ কেজি তোলেন রোনালদো।

অর্থাৎ প্রতি দিন প্রায় ১৬টি টয়োটো প্রিয়াস গাড়ি তোলেন রোনালদো। হেড করার সময় রোনালদোর লাফ চিতাবাঘের থেকে পাঁচগুণ শক্তিশালী। শরীরের পেশির সৌন্দর্যের জন্য রোজ তিন হাজারটি ‘অ্যাব’ ব্যায়াম করেন তিনি। রোজকার এই শারীরিক কসরত ছাড়াও খাওয়াদাওয়ার ক্ষেত্রেও নিয়ম মেনে চলেন তিনি। দেখা যাক নিজেকে ফিট রাখতে কী ধরনের খাদ্যাভ্যাস মেনে চলেন সিআর৭। খবর আনন্দবাজার পত্রিকার।

প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়া : নিয়মিত শরীরচর্চার পাশাপাশি রোজের খাদ্যতালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে ভোলেন না তিনি। স্ক্র্যাম্বেলড এগ থেকে শুরু করে মাছ, মাংস-ভরপুর প্রোটিন আছে এমন খাবারই থাকে রোনালদোর খাদ্যতালিকায়।

চিনি নৈব নৈব চ : রোনালদোর ফিটনেসের মূল মন্ত্র হল চিনি না খাওয়া। চিনি থেকে শত হস্ত দূরে থাকেন এই তারকা ফুটবলার। একান্তই মিষ্টি খেতে ইচ্ছে করলে জল জাতীয় কোনও ফল খেয়ে নেন।

প্রচুর জল খাওয়া : ফিট থাকতে শুধু শরীরচর্চা যথেষ্ট নয়। পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াও প্রয়োজন। রোনালদো নিজেকে ফিট রাখতে তাই ভরসা রাখেন পানিতে। প্রতি দিন প্রচুর পরিমাণে পানি খান তিনি। সুস্থ ও ফিট থাকার অন্যতম উপায় হল নিজেকে আর্দ্র রাখা। অ্যালকোহল, চিনিযুক্ত পানীয়, নরম পানীয় থেকেও দূরে থাকেন রোনালদো।

স্বাস্থ্যকর খাবার খাওয়া : রোনালদোর প্রতি দিনের খাদ্যতালিকায় মাছ, মাংস, ডিমের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার থাকার পাশাপাশি অন্যান্যা স্বাস্থ্যকর খাবারও থাকে। শাকসব্জি, ফল, বিভিন্ন ধরনের শস্যও থাকে রোনালদোর রোজের খাদ্যতালিকায়।

না খেয়ে থাকা নয় : শত ব্যস্ততাও থাকলেও না খেয়ে থাকেন না রোনালদো। খাবারের পরিমাণ অল্প থাকে। কিন্তু নিয়ম করে খাবার খেতে ভোলেন না তিনি। সারা দিনে অন্তত ৬ বার খান। তবে প্রতি বারই পরিমাণে অল্প সুষম খাদ্য থাকে।

Posted ৭:১৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.