শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উৎসব গ্রুপের পৃষ্ঠপোষকতায় আরটিভি ‘বাংলার গায়েন’ মেগা কনসার্ট

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১২ মে ২০২২

উৎসব গ্রুপের পৃষ্ঠপোষকতায় আরটিভি ‘বাংলার গায়েন’ মেগা কনসার্ট

আরটিভি বাংলার গায়েন মেগা কনসার্টে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

আন্তর্জাতিকমানের ই-কমার্স প্রতিষ্ঠান উৎসব গ্রুপের পৃষ্ঠপোষকতায় আরটিভির আয়োজনে বাংলার গায়েন’র বাছাই পর্ব চলছে। মাদার্স ডে উপলক্ষে গত ৭মে বিকেলে অনুষ্ঠিত হয় আরটিভি বাংলা গায়েন ইউএসএ’র মেগা কনসার্ট। নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ের একটি মিলনায়তনে আয়োজিত মেগা কনসার্টে অংশ নেয় ৩২ জন প্রতিযোগী।

কনসার্টের উদ্বোধনী পর্বে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, কনসার্টে টাইটেল স্পন্সর উৎসব গ্রুপের সিইও রায়হান জামান ও ইঞ্জিনিয়ার আবু হানিফ।

সোনিয়া শারমিন সিরাজের উপস্থাপনায় কনসার্টে স্বাগত বক্তব্য রাখেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আশিক রহমান। মুুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রবাসী বাংলাদেশীদের বাংলার গানের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জানার অনুরোধ করেন। আরটিভি আয়োজিত বাংলার গায়েন এর প্রশংসা করে এ ধরণের অনুষ্ঠান বাংলাদেশের সংস্কৃতিতে সারা বিশ্বে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, প্রবাসে বাঙালী তরুণ-তরুণীদের নিজ দেশের সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এই কনসার্টেও আয়োজন। তিনি বলেন, হাজার বছরের বাঙালী সংস্কৃতি প্রবাসের আধুনিক তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে আরটিভি বাংলার গায়েন এর আয়োজন করে আসছে। প্রসঙ্গত আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’। লোকগানের এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বে রিয়েলিটি শো’র জগতে একটি নতুন দিক উন্মোচিত হয়েছে।

বাংলার মাটির সুরকে বিশ্বের মাঝে নতুন আঙ্গিকে পরিচয় করিয়ে দিতে এবার যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়েছে উৎসব গ্রুপ প্রেজেন্টস বাংলার গায়েন-ইউএসএ। অনুষ্ঠানে উৎসব গ্রুপের প্রধান রায়হান জামান বলেন, প্রবাসী বাংলাদেশী পরিবারে অনেক মেধাবী ও প্রতিভাবান তরুণ-তরুণী রয়েছে যারা বাংলাদেশের লোকগীতি পরিবেশনে আগ্রহী। তাদেরকে খুঁজে বের করে মেধার বিকাশ ঘটাতে বাংলার গায়েন ইউএসএ’র আয়োজন। উৎসব গ্রুপ এধরণের অনুষ্ঠান বরাবরই পৃষ্ঠপোষকতা করে আসছে।

এবারের প্রতিযোগিতায় বিচারকের আসনে আছেন দেশের খ্যাতিমান তিন সঙ্গীত তারকা। তারা হলেন, এস আই টুটুল, শওকত আলী ইমন ও ইমন সাহা। এ আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, দেশ ও মাটির সুর ছড়িয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ প্রজন্মের সাথে দেশের যোগসূত্র স্থাপন হবে।

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.