শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

বিএনপি ও অঙ্গ সংগঠনের শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

জ্যাকসন হাইটসে ডাইভারসিটি প্লাজায় দোয়া ও তবারক বিতরণীতে বক্তব্য রাখছেন হেলাল খান।

শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নায়ক হেলাল খান। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অনুষ্ঠান উপস্থাপনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার ।

উপস্থিত সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল বাতিন। নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাবেক সভাপতি মাওলানা অলিউল্লাহ মোঃ আতিকুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শাহাদাত বার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের সংগঠন ছাত্রলীগের গুন্ডা ও শেখ হাসিনার পালিত হেলমেট বাহিনীর সদস্যদের নির্মম ও পৈশাচিক কায়দায় অতর্কিতে আক্রমণ করে ছাত্রদলের বহু নেতাকর্মীকে মারাত্মক ভাবে আহত করার প্রতিবাদে অনুষ্ঠানে উপস্থিতরা মুখর করে তোলেন জ্যাকসন হাইটস এলাকা।

সমাবেশে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনি,আনোয়ার হোসেন,মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত আজম, সৈয়দ এম রেজা, গোলাম ফারুক শাহিন, যুগ্ম সম্পাদক ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুক্তরাষ্ট্র মহিলা দলের সভানেত্রী সৈয়দা মাহমুদা শিরীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাবেক সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, বদরুল হক আজাদ, যুগ্ম সম্পাদক দেওয়ান কাউসার, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাবেক সভাপতি মাহফুজুল মাওলা নান্নু, সাবেক সভাপতি আবুল বাশার, সিটি বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, রুহুল আমিন নাছির, মোঃ কামাল হাওলাদার, মারুফ আহমেদ, সিটি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আরিফ রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সিনিয়র সহ-সভাপতি সরোয়ার খান বাবু, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম বিপ্লব, সন্ধীপ জাতীয়তাবাদী ফোরাম্যে সভাপতি গোলাম মোহাম্মদ , লংআইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলম পাখি, উপদেষ্টা রিয়াজ মাহমুদ, শ্রমিক দলের উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল, শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর এম. আলম, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন, জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সালেহ আহমদ মানিক, জাসাসের সাবেক সভাপতি আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, কোকো পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, সাদী মোহাম্মদ মিন্টু,জাতীয়তাবাদী ফোরামের অধ্যাপক রফিকুল ইসলাম, গোলাম এন হায়দার মুকুট, রফিকুল ইসলাম ডালিম, জিয়াউল হক মিলন সহ আরো অনেকে। শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া পরিচালনা করা হয় এবং ৫ শতাধিক মানুষের মাঝে তোবারক বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইন্টার-স্টেট বিএনপির শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

নিউইয়র্ক : ইন্টার-স্টেট বিএনপি ইউএসএ বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী তে এক দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ে গত ৩০ মে সোমবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক বিএনপি নেতা কর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী আজম ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস আহমেদ, বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন সাবেক সহ সভাপতি জামাল আহমেদ জনি, সাবেক সহ সভাপতি ইলিয়াস আহমেদ মাস্টার, সাবেক সহ সভাপতি আনোয়ার হোসাইন, সাবেক জয়েন্ট সেক্রেটারি জহির মোল্লা, জাসাস মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, স্টেট বিএনপি সাবেক সভাপতি মাহফুজল মওলা নান্নু, স্টেট বিএনপি সাবেক সভাপতি মাওলানা আতিক উল্লাহ, ইন্টার স্টেট বিএনপি সহ সভাপতি জাফর তালুকদার, সহ সভাপতি জামিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক খুলকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোরসালিন, নোয়াখালী জাতীয়তাবাদী দল সভাপতি সালেহ আহমেদ মানিক, সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সভাপতি গোলাম মাহমুদ, সাধারণ সম্পাদক এস. এম ফেরদৌস, কোকো স্মৃতি পরিষদ সভাপতি শাহাদাত হোসাইন রাজু , কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য রিয়াজ ,জাতীয়তাবাদী ফোরাম সভাপতি ডিউক খান ,জাতীয়তাবাদী ফোরাম সাধারণ সম্পাদক গোলান হায়দার মুকুট ,মহিলা নেত্রী মাহমুদ শিরিন, শিল্পী আখতার তাহমিনা ,আফরোজা রোজী ,বিএনপি নেতাদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন :সসদার হাওলাদার ফখরুল ইসলাম দেলোয়ার ,দেওয়ান কাওসার , চট্টল কাশেম ,মোহাম্মদ হাসান,মোহাম্মদএনাম হক ,মোহাম্মদ রাব্বি সৈয়দ ,মোহাম্মদ মামুন , আসলাম উদ্দিন সুমন ,আকাশ খাঁন , ফজলুল করিম চৌধুরী , হেলাল উদ্দিন সহ আরো অনেকে .সভায় দোয়া পরিচলানা করেন মাওলানা আতিকুল্লাহ. সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জাসাস মেম্বার সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দি প্রমুখ।

রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বার্ষিকীতে মিলাদ মাহফিল যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের

নিউইয়র্ক : গত ৩০ মে সোমবার জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে বাংলাদেশের বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল এক দোয়া মিলাদ ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্বে করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা তারিক চৌধুরী দিপু ও সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মাকসুদ চৌধুরী।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যোগদেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কন্ঠ শিল্পী বেবী নাজনীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাস্ট্র এর আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য সচিব মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, যুগ্ম আহবায়ক আবদুস সবুর, যুগ্ম আহবায়ক জসিম উদ্দীন ভুঁইয়া, যুক্তরাস্ট্র যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ আহমদ, নিউ ইয়র্ক মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি নেতা এবাদ চৌধুরী, শ্রমিকদলের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান আহমদ ভুঁইয়া, বিএনপি নেতা বদিউল আলম, সৈয়দ এ আর ফারুক, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সদস্য জিয়াউল হক মিশন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, আমানত হোসেন আমান, কাজী আমিনুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা নুর আলম, সাইফুর খান হারুন চট্রগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক নেতা আবু তাহের, যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক দল নেতা মন্জুর মোর্শেদ, হারুন মিয়া, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, বিএনপি নেতা খলকুর রহমান, যুবনেতা সেলিম আহমেদ, ইন্জিঃ মাইনউদ্দিন, বিএনপি নেতা ইন্জি আব্দুল খালেক, নিউইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সি যুগ্ম সাধারন সম্পাদক রইজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা, সেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেন, ওয়াদুদ বিন ইসলাম, মনিরুল ইসলাম মনির, চট্রগ্রাম সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আবু তাহের, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইদুর খান ডিউক, সাবেক সাধারন সম্পাদক মোতাহের হোসেন, প্রধান উপদেস্টা জামিলুর রহমান চৌধুরী, ডঃ নুরুল আমিন পলাশ, বিএনপির মাহবুব মেম্বার, মির্জা আজম, সেচ্ছাসেবক দলের সদস্য যথাক্রমে মোহাম্মদ রাসেল, মো শাওন, সোহাগ খান, দাউদ খান, সম্রাট ফয়সাল, জহির খান, ইব্রাহীম খলিল, ইমরান আমিন, এনামুল হক, মুরাদ হোসাইন, দিদার চৌধুরী, শাহাদাত রোহান, মিলন আলী, কাইসার আহমেদ, সায়িম আহমেদ, মোঃ জাফর ইকবাল, তুহিন আহমেদ, বিএনপি নেতা রিপন মিয়া, ও আমিনুল মোহন প্রমুখ

দোয়া ও মোনাজাত পরিচালনা করার সময় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ভারপ্রাপ্ত খতিব মওলানা কাজী মোজাম্মেল হক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করেন। মিলাদ শেষে জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের সামনে সাধারন মানুষের মধ্যে তবারক বিতরনের পুর্বে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃবৃন্দরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন আজকের বাংলাদেশের সংকটময় রাজনীতিতে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের মত দেশপ্রেমিক রাজনৈতিক নেতার বড় প্রয়োজন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে রাস্ট্র পরিচালনায় যখনি কোন সংকট দেখা দিয়েছে ঠিক তখনি শহীদ জিয়া দেশের স্বার্থে তার জীবন বাজী রেখে সেই সকল সংকট মোকাবেলায় কাজ করেছেন, ওআইসি এবং সার্কের অন্যতম প্রতিস্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশ নিয়ে ভেবেছেন তাই নয় তিনি পুরো পৃথিবীর সংকট মোকাবেলা ও সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন বলে বক্তারা উল্লেখ করেন ।

জ্যাকসন হাইটসে তবারক বিতরেনের পর নিউইয়র্ক স্টেট সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বাদল মির্জা ও সেচ্ছাসেবক দল নেতা নাজমুল হোসেনের নেতৃত্বে ব্রুকলীনের বাংলাদেশী অধ্যুসিত চার্চ- ম্যাকডোনাল্ডে ও তবারক বিতরণ করা হয়।

Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.