বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
নিউইয়র্ক সিটির বিভিন্ন বিভাগে কর্মরত প্রায় ১২, ২৬৭ জন কর্মী এখনো করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নেয়নি। তাদের মধ্যে ৭,০০০ কর্মীর ব্যাপারে সিটি হল এখনও কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। আবেদনকারীরা প্রধানত স্বাস্থ্যগত ও ধর্মীয় কারণে ভ্যাকসিন নেয়া থেকে অব্যাহতি পাওয়ার জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ তাদের অনেককে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি।
ভ্যাকসিন নেয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদনকারীদের বড় অংশ নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট – এনওয়াইপিডি’র এবং সংখ্যাটি ৪,৭০০। শিক্ষাআবেদনকারীদের মধ্যে দুই সপ্তাহ আগের হিসাব অনুযায়ী ২,২৭৭ জনের আবেদন অনুমোদন করা হয়েছে এবং ৫,৬১৩ জনের আবেদন বিবেচনাযোগ্য নয় বলে কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছে। ১,১৯৫ জনের আবেদনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
সিটি হলের মুখপাত্র জেনাহ অ্যালোন গত সোমবার বলেছেন, আমরা আবেদনগুলোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি। তিনি জানান, আবেদনকারীদের মধ্যে ২,৯২০ জন ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন অথবা চাকুরি ছেড়ে দিয়েছেন এব ২৬২ জন বিনা বেতনে ছুটিতে আছেন। যাদের আবেদন অনুমোদন করা হয়নি তাদেরকে দশ দিনের মধ্যে ভ্যাকসিন নিতে বলা হয়েছে, তা না হলে তাদেরকে চাকুরিচ্যুত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুন ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh