শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

এডিটর্স কাউন্সিলের সভায় মূলধারার নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের সাফল্য কামনা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

এডিটর্স কাউন্সিলের সভায় মূলধারার নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের সাফল্য কামনা

নিউইয়র্ক থেকে প্রকাশিত সবচেয়ে প্রাচীন বাংলা ভাষার ৯টি সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন এডিটর্স কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় গত ৬ জুন সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত সভায় সম্পাদকবৃন্দ নিউইয়র্ক থেকে বাংলা সংবাদপত্র প্রকাশনার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা ২৮ জুনের প্রাইমারিতে বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থীদের সাফল্য কামনা করেন।

আলোচনায় নিউইয়র্কে বাংলা সংবাদপত্রসমূহের বিকাশে এবং প্রতিটি সংবাদপত্র নিজ নিজ ক্ষেত্রে আরো অগ্রসর পর্যায়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা করে যাচ্ছেন, তাতে সন্তোষ প্রকাশ করে বলা হয়, দীর্ঘ দুই বছর প্যান্ডেমিকের ধকল কাটিয়ে পুনরায় কম্যুনিটির ব্যবসা বাণিজ্য এবং সামাজিক ও সাংস্কৃতিক অংগন জেগে ওঠায় সংবাদপত্র কর্মীরাও নতুন উদ্যমে কাজ শুরু করেছেন। নানা সংবাদে এবং বিজ্ঞাপনে পত্রিকাগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে।

সম্পাদকবৃন্দ নিউইয়র্কে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনেও সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, অর্থনৈতিক উন্নয়নই যে কোনো কম্যুনিটির এগিয়ে যাওয়ার মূলমন্ত্র। তারা সকলেই সংবাদপত্রগুলোকে পেশাদারী মনোভাব নিয়ে প্রকাশনার প্রতি জোর দেয়ার ওপর দৃষ্টিপাত করেন।

সম্পাদকবৃন্দ বাংলাদেশের সাথে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে এই উপলক্ষে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র সম্পাদকদের এড়িয়ে যাওয়ার ঘটনায় সমালোচনা করেন ওয়াশিংটন দূতাবাসকে। সেই সাথে নিউইয়র্কের মত বৃহত্তম বাংলাদেশী কম্যুনিটির প্রতি ওয়াশিংটন দূতাবাসের অবহেলারও সমালোচনা করে বলেন, কেবলমাত্র বৃহত্তর নিউইয়র্ক থেকেই বাংলাদেশে বিপুল পরিমাণে রেমিট্যান্স যায়। নিউইয়র্ক সিটির বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগামী ২৮ জুনের প্রাইমারিতে যেসব বাংলাদেশী বংশোদ্ভুত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সম্পাদকবৃন্দ তাদের সাফল্য কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম.এম. শাহীন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক দেশবাংলা সম্পাদক ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

Posted ১১:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.