শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেসির জন্মদিনে আবেগঘন বার্তা স্ত্রীর

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৪ জুন ২০২২

মেসির জন্মদিনে আবেগঘন বার্তা স্ত্রীর

২৪ জুন। ৩৫ বছরে পা দিলেন লিওনেল মেসি। ফুটবল মৌসুম শেষ, তাই বর্তমানে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন মেসি। বার্সেলোনা ছাড়লেও, ছুটি কাটানোর জন্য সেই স্পেনকেই বেছে নিয়েছেন ‘এলএম ১০’। ইবিজার সমুদ্র সৈকতে এক প্রাইভেট বিচে ২৬০ হাজার ইউরোর প্যালেসে রয়েছেন মেসি।

জন্মদিনে সেই ছুটি কাটানোর বেশ কিছু মুহূর্তের ছবি দিয়েই মেসিকে ভালবাসায় মোড়া এক শুভেচ্ছা লেখেন স্ত্রী আন্তোনেলা। নিজের সোশ্যাল মিডিয়ায় মেসির উদ্দেশ্যে আন্তোনেলা লেখেন, ‘শুভ জন্মদিন ভালবাসা। তোমায় এর থেকে বেশি ভালবাসা আর সম্ভব নয়।’ পোস্টে এই লেখার সঙ্গে তিনটি ছবিও রয়েছে। সেখানে মেসি ও তার ছবি তো আছেই, পাশাপাশি সুইমিং পুলে তিন সন্তানের সঙ্গে মেসির একটি ছবিও পোস্ট করেছেন আন্তোনেলা। খবর : হিন্দুস্তান টাইমসের

তবে ইবিজায় মেসিরা একা নন, তাদের সঙ্গে একই প্যালেসে রয়েছেন তার প্রাক্তন বার্সেলোনা সতীর্থ সেস ফ্রাবেগাস ও তার স্ত্রী এবং সন্তানেরা। দুইজন একসঙ্গে ছবিতে ধরাও পড়েছেন। খুব বেশিদিন সিনিয়র দলের হয়ে একসঙ্গে না খেললেও, ছোটবেলা থেকে ফাব্রেগাসের সঙ্গে একইসঙ্গে দীর্ঘদিন লা মাসিয়া অ্যাকাডেমিতে খেলেছেন মেসি। তাই দুইজনের সখ্যতা বেশ পুরনো ও গভীর।

এছাড়া বেশ কিছু ছবিতে লুইস সুয়ারেজ, লিয়ান্দ্রো পারেদেসরাও মেসিদের সঙ্গে ধরা দিয়েছেন। খবর অনুযায়ী সুয়ারেজ, পারেদেস, অ্যাঞ্জেল ডি মারিয়া, আন্দের হারেরাও মেসিদের সঙ্গে ইবিজায় ছুটি কাটাচ্ছেন। এর আগেও বেশ কয়েকবার সুয়ারেজদের সঙ্গে ইবিজায় ছুটি কাটাতে দেখা গিয়েছে মেসিকে। তাই এই ঘটনা অবশ্য নতুন কিছু নয়।

Posted ১:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.