শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা অভিষিক্ত হলেন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তারা অভিষিক্ত হলেন

জালালাবাদ এসোসিয়েশনের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।

সিলেট এবং প্রবাসের অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি ৯০ দিনের মধ্যে নিউইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠার অঙ্গীকারে উত্তর আমেরিকায় সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন ‘জালালাবাদ এসোসিয়েশন’র নয়া কমিটির কর্মকর্তারা অভিষিক্ত হলেন। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নতুন কমিটির অভিষেক গত ২৯ আগস্ট সোমবার কুইন্সের জয়া পার্টি হলে অনুষ্ঠিত হয়। এছাড়া ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বিদায়ী সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজের পরিচালনায় এবং বিদায়ী সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

নির্বাচন কমিশনের অন্যতম সদস্য মিনহাজ আহমেদের পরিচালনায় নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খানকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোশাররফ হোসেন, সাব্বির হোসেন ও আহমেদ এ হাকিম উপস্থিত ছিলেন। এরপর কমিটির অন্যান্য কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান সভাপতি বদরুল খান।

অভিষিক্তরা হলেন- সভাপতি বদরুল হোসেন খান, সহ সভাপতি (সিলেট) মো: লোকমান হোসেন লুকু, সহ সভাপতি (সুনামগঞ্জ) মোহাম্মদ শাহীন কামালী, সহ সভাপতি (হবিগঞ্জ) মো: শফি উদ্দিন তালুকদার, সহ সভাপতি মৌলভীবাজার) বশির খান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীম, সাংগঠনিক সম্পাদক ইফজাল আহমেদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসেন আহমদ, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়ছল আলম, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিন, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ) শামীম আহমেদ, কার্যকরী সদস্য (হবিগঞ্জ) দেলোয়ার হোসেন মানিক, কার্যকরী সদস্য (মৌলভীবাজার) মিজানুর রহমান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি কামাল আহমেদ সহ করেনায় নিহতদের আত্মার মাগফিরাত ও কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খানের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ও সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এম শাহীন, সাবেক সভাপতি এম এ বাসিত ও বদরুন্নাহার খান মিতা, বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য এডভোকেট নাসির উদ্দিন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী, আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও আব্দুর রব মিয়া, নির্বাচন কমিশনার কাউছারুজ্জামান কয়েস, বাংলাদেশ বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, কবি ফকির ইলিয়াস, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিসবাহ আহমেদ, ফখরুল ইসলাম দেলোয়ার, রেজাউল করীম চৌধুরী, ময়নুজ্জামান চৌধুরী, জামাল হোসাইন প্রমুখ।

জাকজমকপূর্ণ পরিবেশের এ অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে অভিষিক্তদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জালালাবাদের নতুন কমিটির কর্মকর্তারা দেশ-প্রবাসের কল্যাণে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। নিজস্ব ভবন নির্মাণ, নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা, বৃহত্তর সিলেটবাসীর অধিকার রক্ষা সহ জালালাবাদ এসোসিয়েশনকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা আগামী ৯০ দিনের মধ্যে নিউইয়র্কে ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা, বৃহত্তর সিলেট সহ প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বদরুল হোসেন খান এ অভিষেক অনুষ্ঠানকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার এ যাবতকালের সর্ববৃহৎ অভিষেক অনুষ্ঠান বলে মন্তব্য করেন। মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা। শিল্পীদের মধ্যে ছিলেন প্রখ্যাত বাউল কালা মিয়া, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব সহ অন্যান্যরা। অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মরণীকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

Posted ১০:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.