শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা নিজস্ব ভবনের মালিক হয়েছে। নিউইয়র্কের এস্টোরিয়ার ৩৬ অ্যাভিনিউর ৩১ স্ট্রিটের ৭ নম্বর বাড়ির মালিকানা এখন বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের। নিজস্ব ভবন কেনার মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মধ্যে ভবন কেনার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কার্যকর হলো। চলতি বছরের মার্চ মাসে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ভবনের জন্য সংগঠনের নামে বাড়ি কেনা হয়।

কোষাধ্যক্ষ হিসাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম কাগজপত্রে স্বাক্ষর করেন। গত মাসের ১৭ আগস্ট বাড়িটি ক্লোজিং হয়। ইতিমধ্যে বাড়িটি জালালাবাদ ভবন হিসাবে নামকরণ করা হয়েছে। বিদায়ী সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, বিদায়ী সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, বিদায়ী কোষাধ্যক্ষ ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুল ইসলামসহ বিদায়ী কর্মকর্তারা উপস্থিত হয়ে ভবনটিতে সাইনবোর্ড লাগিয়েছেন।

নিজস্ব ভবন কেনায় নতুন কমিটির সাধারণ সম্পাদক মঈনুল ইসলামের নেতৃত্বের প্রশংসা করছেন অনেকেই। তারা বলছেন, মঈনুল সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি উদ্যোগ না নিলে কখনোই ভবন কেনা হতো না। তারা বলেন, যারা কাজ করেন তাদের সমালোচনা থাকবেই। সবচেয়ে বড় কথা হলো- নিউইয়র্কের বুকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজম্ব ভবন আছে।

উল্লেখ্য, এর আগে জালালালবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবন ছিল পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায়। সেটি বিক্রি করে অর্থ সংগঠনের অ্যাকাউন্টে জমা ছিল। এছাড়া বিভিন্ন সময়ে সংগৃহীত অর্থ দিয়ে ভবনের ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে। বর্তমান ভবনের মূল্য এক মিলিয়ন ডলারের বেশী। তবে এলাকার বাজার মূল্যের চেয়ে কমেই বাড়িটি পাওয়া গেছে বলে জানা গেছে।

Posted ৪:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.